১০০ (amra nutan joubaneri dut)

    আমরা নূতন যৌবনেরই দূত।

        আমরা চঞ্চল, আমরা অদ্ভুত।

            আমরা বেড়া ভাঙি,

    আমরা    অশোকবনের রাঙা নেশায় রাঙি,

        ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই-- আমরা বিদ্যুৎ॥

            আমরা করি ভুল--

    অগাধ জলে ঝাঁপ দিয়ে যুঝিয়ে পাই কূল।

যেখানে ডাক পড়ে    জীবন-মরণ-ঝড়ে    আমরা প্রস্তুত॥

রাগ: খাম্বাজ

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): 1340

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নিত্য সত্যে চিন্তন করো রে
Songs
নিত্য সত্য চিন্তন করো রে বিমলহৃদয়ে,
নির্মল অচল সুমতি রাখো ধরি সতত।।
সংশয়নৃশংস সংসারে প্রশান্ত রহো,
তাঁর শুভ ইচ্ছা স্মরি বিনয়ে রহো বিনত।।
বাসনা করো জয়, দূর করো ক্ষুদ্র ভয়।
প্রাণধন করিয়া পণ চলো কঠিন শ্রেয়পথে,
ভোলো প্রসন্নমুখে স্বার্থসুখ,আত্মদুখ— 
প্রেম-আনন্দরসে নিয়ত রহো নিরত।।
আরো দেখুন
তোরা শুনিস নি
Songs
তোরা  শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি,
    ওই যে   আসে, আসে, আসে।
যুগে যুগে পলে পলে দিনরজনী
    সে যে    আসে, আসে, আসে।
গেয়েছি গান যখন যত   আপন-মনে খ্যাপার মতো
সকল সুরে বেজেছে তার আগমনী--
    সে যে    আসে, আসে, আসে॥
কত কালের ফাগুন-দিনে বনের পথে
    সে যে     আসে, আসে, আসে।
কত শ্রাবণ অন্ধকারে মেঘের রথে
    সে যে     আসে, আসে, আসে।
দুখের পরে পরম দুখে,  তারি চরণ বাজে বুকে,
     সুখে কখন বুলিয়ে সে দেয় পরশমণি।
সে যে   আসে, আসে, আসে॥
আরো দেখুন
প্রমোদে ঢালিয়া দিনু মন
Songs
         প্রমোদে ঢালিয়া দিনু মন,   তবু  প্রাণ কেন কাঁদে রে।
          চারি দিকে হাসিরাশি,   তবু    প্রাণ কেন কাঁদে রে।।
           আন্‌ সখী, বীণা আন্‌,   প্রাণ খুলে কর্  গান,
            নাচ্‌    সবে মিলে ঘিরি ঘিরি ঘিরিয়ে—
                 তবু   প্রাণ কেন কাঁদে রে।।
            বীণা তবে রেখে দে,   গান আর গাস নে—
                 কেমনে যাবে বেদনা।
          কাননে কাটাই রাতি,    তুলি ফুল মালা গাঁথি,
                 জোছনা কেমন ফুটেছে—
                    তবু   প্রাণ কেন কাঁদে রে ।।
আরো দেখুন