৪২০ (sangsaytimirmajhe na heri)

                   সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে।

                   প্রেম-আলোকে প্রকাশো জগপতি হে ॥

     বিপদে সম্পদে থেকো দূরে,      সতত বিরাজো হৃদয়পুরে--

                   তোমা বিনে অনাথ আমি অতি হে ॥

     মিছে আশা লয়ে সতত ভ্রান্ত,            তাই প্রতিদিন হতেছি শ্রান্ত,

                        তবু চঞ্চল বিষয়ে মতি হে--

নিবারো নিবারো প্রাণের ক্রন্দন,  কাটো হে কাটো হে এ মায়াবন্ধন

                   রাখো রাখো চরণে এ মিনতি হে ॥

রাগ: রাজবিজয়

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজি কাঁদে কারা
Songs
 আজি  কাঁদে কারা ওই শুনা যায়,     অনাথেরা  কোথা করে হায়- হায়,
 দিন  মাস যায়,  বরষ  ফুরায়– ফুরাবে না হাহাকার  ?।
 ওই  কারা চেয়ে শূন্য নয়ানে       সুখ-আশা-হীন  নববর্ষ-পানে,
 কারা  শুয়ে শুষ্ক ভূমিশয়ানে– মরুময়  চারিধার ।।
 আশ্বাসবচন  সকলেরে ক’য়ে     এসেছিল বর্ষ  কত আশা লয়ে,
 কত  আশা দ’লে আজ যায় চ’লে– শূন্য  কত পরিবার ।
 কত  অভাগার জীবনসম্বল      মুছে  লয়ে গেল,  রেখে  অশ্রুজল–
 নব  বরষের উদয়ের পথে   রেখে গেল  অন্ধকার ।।
 হায়,  গৃহে  যার নাই অন্নকণা       মানুষের  প্রেম তাও কি পাবে না–
 আজি  নাই কি রে কাতরের তরে  করুণার  অশ্রুধার ।
 কেঁদে  বলো,  ‘নাথ,  দুঃখ  দূরে যাক,     তাপিত  ধরার হৃদয় জুড়াক–
 বর্ষ  যদি যায় সাথে লয়ে যাক  বরষের  শোকভার ।’
আরো দেখুন
আমি মিছে ঘুরি এ জগতে
Songs
মিছে ঘুরি এ জগতে কিসের পাকে,
মনের বাসনা যত মনেই থাকে।
বুঝিয়াছি এ নিখিলে, চাহিলে কিছু না মিলে,
এরা, চাহিলে আপন মন গোপনে রাখে।
এত লোক আছে কেহ কাছে না ডাকে।
আরো দেখুন
এ জন্মের লাগি
Songs
         এ জন্মের লাগি
            তোর পাপমূল্যে কেনা
                  মহাপাপভাগী
      এ জীবন করিলি ধিক্‌কৃত।
কলঙ্কিনী ধিক্‌ নিশ্বাস মোর
            তোর কাছে ঋণী।
           তোমার কাছে দোষ করি নাই।
            দোষ করি নাই।
দোষী আমি বিধাতার পায়ে,
      তিনি করিবেন রোষ--
            সহিব নীরবে।
তুমি যদি না করো দয়া
            সবে না, সবে না,সবে না॥
         তবু ছাড়িবি না মোরে?
            ছাড়িব না, ছাড়িব না, ছাড়িব না,
      তোমা লাগি পাপ নাথ,
            তুমি করো মর্মাঘাত।
                  ছাড়িব না।
আরো দেখুন