২২ (e janmer lagi)

         এ জন্মের লাগি

            তোর পাপমূল্যে কেনা

                  মহাপাপভাগী

      এ জীবন করিলি ধিক্‌কৃত।

কলঙ্কিনী ধিক্‌ নিশ্বাস মোর

            তোর কাছে ঋণী।

           তোমার কাছে দোষ করি নাই।

            দোষ করি নাই।

দোষী আমি বিধাতার পায়ে,

      তিনি করিবেন রোষ--

            সহিব নীরবে।

তুমি যদি না করো দয়া

            সবে না, সবে না,সবে না॥

         তবু ছাড়িবি না মোরে?

            ছাড়িব না, ছাড়িব না, ছাড়িব না,

      তোমা লাগি পাপ নাথ,

            তুমি করো মর্মাঘাত।

                  ছাড়িব না।

রাগ: মিশ্র কেদারা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

থাকতে আর তো পারলি নে মা
Songs
               থাকতে আর তো পারলি নে মা,   পারলি কই ।
                    কোলের সন্তানেরে ছাড়লি কই।।
           দোষী আছি অনেক দোষে,   ছিলি বসে ক্ষণিক রোষে—
             মুখ তো ফিরালি শেষে। অভয় চরণ কাড়লি কই।।
আরো দেখুন
আমারে কে নিবি
Songs
     আমারে     কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে।
আমার এই   মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যা রে ॥
     তোরা কোন্‌   রূপের হাটে   চলেছিস   ভবের বাটে,
          পিছিয়ে   আছি আমি   আপন ভারে--
     তোদের ওই   হাশিখুশি   দিবানিশি   দেখে মন   কেমন করে ॥
     আমার এই   বাঁধা টুটে   নিয়ে যা   লুটেপুটে--
     পড়ে থাক্‌   মনের বোঝা ঘরের দ্বারে--
          যেমন ওই এক নিমেষে   বন্যা এসে
                   ভাসিয়ে নে যায় পারাবারে ॥
     এত যে   আনাগোনা   কে আছে   জানাশোনা,
          কে আছে   নাম ধ'রে মোর ডাকতে পারে?
     যদি সে   বারেক এসে   দাঁড়ায় হেসে
                   চিনতে পারি দেখে তারে ॥
আরো দেখুন
আজি ঝরো ঝরো
Songs
     আজি   ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে,   জানি নে কিছুতে কেন যে মন লাগে না ॥
     এই   চঞ্চল সজল পবন-বেগে   উদ্‌ভ্রান্ত মেঘে   মন চায়
              মন চায়   ওই বলাকার পথখানি নিতে চিনে॥
মেঘমল্লারে সারা দিনমান।
          বাজে ঝরনার গান।
              মন হারাবার আজি বেলা,   পথ ভুলিবার খেলা-- মন চায়
                        মন চায়   হৃদয় জড়াতে কার চিরঋণে॥
আরো দেখুন