২৭৩ (pushpa phute kon kunjabane)

              পুষ্প ফুটে কোন্‌ কুঞ্জবনে

          কোন্‌ নিভৃতে ওরে, কোন্‌ গহনে।

     মাতিল আকুল দক্ষিণবায়ু সৌরভচঞ্চল সঞ্চরণে॥

বন্ধুহারা মম অন্ধ ঘরে   আছি বসে অবসন্নমনে,

উৎসবরাজ কোথায় বিরাজে   কে লয়ে যাবে সে ভবনে॥

রাগ: পিলু-বারোয়াঁ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী
Songs
          কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী
     তাঁরি পদ সেবি, করি তাঁহারই ভজনা
          বদ্‌কণ্ঠলোকবাসী আমরা কজনা ॥
আমাদের বৈঠক বৈরাগীপুরে     রাগ-রাগিণীর বহু দূরে,
     গত জনমের সাধনেই   বিদ্যা এনেছি সাথে এই গো
          নিঃসুর-রসাতল-তলায় মজনা ॥
     সতেরো পুরুষ গেছে, ভাঙা তম্বুরা
              রয়েছে মর্চে ধরি বেসুর-বিধুরা।
বেতার সেতার দুটো,   তবলাটা ফাটা-ফুটো,
     সুরদলনীর করি এ নিয়ে যজনা--
          আমরা কল্পনা ॥
আরো দেখুন
ওই রে তরী দিল খুলে
Songs
            ওই রে তরী দিল খুলে।
               তোর বোঝা কে নেবে তুলে।
            সামনে যখন যাবি ওরে,
            থাক্-না পিছন পিছে পড়ে— 
            পিঠে তার বইতে গেলে
               একলা প’ড়ে রইবি কূলে।
             ঘরের বোঝা টেনে টেনে
             পারের ঘাটে রাখলি এনে— 
             তাই যে তোরে বারে বারে
                ফিরতে হল গেলি ভুলে।
         ডাক্ রে অবার মাঝিরে ডাক্,
          বোঝা তোমার যাক ভেসে যাক— 
         জীবনখানি উজাড় ক’রে
               সঁপে দে তার চরণমূলে।।
আরো দেখুন
আমার শেষ রাগিণীর
Songs
     আমার    শেষ রাগিণীর প্রথম ধুয়ো ধরলি রে    কে তুই।
     আমার    শেষ পেয়ালা চোখের জলে ভরলি রে   কে তুই॥
দূরে         পশ্চিমে ওই দিনের পারে    অস্তরবির পথের ধারে
          রক্তরাগের ঘোমটা মাথায় পরলি রে     কে তুই॥
          সন্ধ্যাতারায় শেষ চাওয়া তোর রইল কি ওই-যে।
          সন্ধ্যা-হাওয়ায় শেষ বেদনা বইল কি ওই-যে।
তোর        হঠাৎ-খসা প্রাণের মালা    ভরল আমার শূন্য ডালা--
          মরণপথের সাথি আমায় করলি রে   কে তুই॥
আরো দেখুন