১৮ (purusher bidya karechhinu shikkha)

       পুরুষের বিদ্যা করেছিনু শিক্ষা

                         লভি নাই মনোহরণের দীক্ষা--

                                        কুসুমধনু,

                          অপমানে লাঞ্ছিত তরুণ তনু।

                               অর্জুন ব্রহ্মচারী

                          মোর মুখে হেরিল না নারী,

                               ফিরাইল, গেল ফিরে।

                                    দয়া করো অভাগীরে--

                               শুধু এক বরষের জন্যে

                                    পুষ্পলাবণ্যে

                               মোর দেহ পাক্‌ তব স্বর্গের মূল্য

                                    মর্তে অতুল্য॥

রাগ: দেশ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শান্তিসমুদ্র তুমি গভীর
Songs
শান্তিসমুদ্র তুমি গভীর,
অতি অগাধ আনন্দরাশি।
তোমাতে সব দুঃখ জ্বালা
করি নির্বাণ ভুলিব সংসার,
অসীম সুখসাগরে ডুবে যাব ॥
আরো দেখুন
একলা ব'সে হেরো
Songs
একলা ব'সে হেরো তোমার ছবি    এঁকেছি আজ বাসন্তী রঙ দিয়া।
খোঁপার ফুলে একটি মধুলোভী   মৌমাছি ওই গুঞ্জরে বন্দিয়া ॥
সমুখ-পানে বালুতটের তলে    শীর্ণ নদী শ্রান্তধারায় চলে,
বেণুচ্ছায়া তোমার চেলাঞ্চলে   উঠিছে স্পন্দিয়া ॥
মগ্ন তোমার স্নিগ্ধ নয়ন দুটি    ছায়ায় ছন্ন অরণ্য-অঙ্গনে,
প্রজাপতির দল যেখানে জুটি    রঙ ছড়ালো প্রফুল্ল রঙ্গনে।
তপ্ত হাওয়ায় শিথিলমঞ্জরী গোলকচাঁপা একটি দুটি করি
পায়ের কাছে পড়ছে ঝরি ঝরি    তোমারে নন্দিয়া ॥
ঘাটের ধারে কম্পিত ঝাউশাখে    দোয়েল দোলে সঙ্গীতে চঞ্চলি,
আকাশ ঢালে পাতার ফাঁকে ফাঁকে তোমার কোলে সুবর্ণ-অঞ্জলি।
বনের পথে কে যায় চলি দূরে-- বাঁশির ব্যথা পিছন-ফেরা সুরে
তোমায় ঘিরে হাওয়ায় ঘুরে ঘুরে    ফিরিছে ক্রন্দিয়া ॥
আরো দেখুন
আমার রাত পোহালো
Songs
আমার  রাত পোহালো শারদ প্রাতে।
বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে।
    তোমার বুকে বাজল ধ্বনি
    বিদায়গাথা, আগমনী, কত যে--
        ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে॥
যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে।
    সময় যে তার হল গত
    নিশিশেষের তারার মতো--
        শেষ করে দাও শিউলিফুলের মরণ-সাথে॥
আরো দেখুন