৯৯ (bajao amare bajao )

                   বাজাও আমারে বাজাও

          বাজালে যে সুরে প্রভাত-আলোরে সেই সুরে মোরে বাজাও ॥

যে সুর ভরিলে ভাষাভোলা গীতে    শিশুর নবীন জীবনবাঁশিতে

          জননীর-মুখ-তাকানো হাসিতে-- সেই সুরে মোরে বাজাও ॥

                   সাজাও আমারে সাজাও।

          যে সাজে সাজালে ধরার ধূলিরে সেই সাজে মোরে সাজাও।

সন্ধ্যামালতী সাজে যে ছন্দে    শুধু আপনারই গোপন গন্ধে,

          যে সাজ নিজেরে ভোলে আনন্দে-- সেই সাজে মোরে সাজাও ॥

রাগ: রামকেলী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ ভাদ্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1913

রচনাস্থান: সমুদ্রবক্ষে, SS City of Lahore

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কোথায় সে উষাময়ী প্রতিমা
Songs
             কোথায় সে উষাময়ী প্রতিমা।
                 তুমি তো নহ সে দেবী, কমলাসনা,
                 ক'রো না আমারে ছলনা।
                 কী এনেছ ধন মান, তাহা যে চাহে না প্রাণ।
                 দেবী গো,চাহি না চাহি না,মণিময় ধূলিরাশি চাহি না,
                 তাহা লয়ে সুখী যারা হয় হোক,হয় হোক--
                     আমি,দেবী,সে সুখ চাহি না।
                 যাও লক্ষ্মী অলকায়,যাও লক্ষ্মী অমরায়,
                            এ বনে এসো না এসো না,
                            এসো না এ দীনজন-কুটিরে।
                 যে বীণা শুনেছি কানে,মন প্রাণ আছে ভোর,
                            আর কিছু চাহি না চাহি না।
আরো দেখুন
নিশিদিন ভরসা রাখিস
Songs
নিশিদিন   ভরসা রাখিস,   ওরে মন,   হবেই হবে।
যদি পণ     করে থাকিস      সে পণ তোমার রবেই রবে।
              ওরে মন,   হবেই হবে ॥
পাষাণসমান আছে পড়ে,          প্রাণ পেয়ে সে উঠবে ওরে,
     আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে ॥
সময় হল, সময় হল-- যে যার আপন বোঝা তোলো রে--
     দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে।
ঘণ্টা যখন উঠবে বেজে     দেখবি সবাই আসবে সেজে--
     এক সাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে ॥
আরো দেখুন
কে জানে কোথা সে
Songs
            কে জানে কোথা সে!
            প্রহর গণিয়া গণিয়া বিরলে
                   তারি লাগি ব'সে আছি!
            একা হেথা, কুটীরদুয়ারে--
                    বাছা রে এলি নে!
            ত্বরা আয়, ত্বরা আয়, আয় রে_
                    জল আনিয়ে কাজ নাই,
            তুই যে আমার পিপাসার জল!
                   কেন রে জাগিছে মনে ভয়!
            কেন আজি তোরে,
                    হারাই হারাই মনে হয়!
                                  কে জানে!
আরো দেখুন