৯৮ (shrabaner dharar mata paruk jhare)

শ্রাবণের          ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে

তোমারি         সুরটি আমার মুখের 'পরে, বুকের 'পরে ॥

পুরবের          আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে--

নিশীথের         অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে।

নিশিদিন          এই জীবনের সুখের 'পরে দুখের 'পরে

শ্রাবণের          ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।

যে শাখায়        ফুল ফোটে না, ফল ধরে না একেবারে,

তোমার ওই     বাদল-বায়ে দিক জাগায়ে সেই শাখারে।

যা-কিছু          জীর্ণ আমার, দীর্ণ আমার, জীবনহারা,

তাহারি           স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা।

নিশিদিন          এই জীবনের তৃষার 'পরে, ভুখের 'পরে

শ্রাবণের          ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে ॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ ফাল্গুন, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গহন ঘন বনে
Songs
গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে
সন্ধ্যাবায়ে তৃণশয়নে মুগ্ধনয়নে রয়েছি বসি॥
          শ্যামল পল্লবভার আঁধারে মর্মরিছে,
          বায়ুভরে কাঁপে শাখা, বকুলদল পড়ে খসি॥
     স্তব্ধ নীড়ে নীরব বিহগ,
নিস্তরঙ্গ নদীপ্রান্তে অরণ্যের নিবিড় ছায়া।
          ঝিল্লিমন্দ্রে তন্দ্রাপূর্ণ জলস্থল শূন্যতল,
                   চরাচরে স্বপনের মায়া।
              নির্জন হৃদয়ে মোর জাগিতেছে সেই মুখশশী॥
আরো দেখুন
এসো আমার ঘরে
Songs
              এসো আমার ঘরে।
          বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥
          স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
              মুগ্ধ এ চোখে।
ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে   এসো আমার ঘরে॥
     দুঃখসুখের দোলে এসো,    প্রাণের হিল্লোলে এসো।
          ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসে
              বনের    আকুল নিশ্বাসে--
          এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের 'পরে॥
আরো দেখুন
পুরী হতে পালিয়েছে যে পুরসুন্দরী
Songs
         পুরি হতে পালিয়েছে যে পুরসুন্দরী
কোথা তারে ধরি, কোথা তারে ধরি।
      রক্ষা রবে না, রক্ষা রবে না--
      এমন ক্ষতি রাজার সবে না,
                  রক্ষা রবে না।
বন হতে কেন গেল অশোকমঞ্জরী
ফাল্গুনের অঙ্গন শূন্য করি।
      ওরে কে তুই ভুলালি,
      তারে কে তুই ভুলালি--
ফিরিয়ে দে তারে মোদের বনের দুলালী,
      তারে কে তুই ভুলালি।
আরো দেখুন