৫০ (kothay se ushamayi pratima)

             কোথায় সে উষাময়ী প্রতিমা।

                 তুমি তো নহ সে দেবী, কমলাসনা,

                 ক'রো না আমারে ছলনা।

                 কী এনেছ ধন মান, তাহা যে চাহে না প্রাণ।

                 দেবী গো,চাহি না চাহি না,মণিময় ধূলিরাশি চাহি না,

                 তাহা লয়ে সুখী যারা হয় হোক,হয় হোক--

                     আমি,দেবী,সে সুখ চাহি না।

                 যাও লক্ষ্মী অলকায়,যাও লক্ষ্মী অমরায়,

                            এ বনে এসো না এসো না,

                            এসো না এ দীনজন-কুটিরে।

                 যে বীণা শুনেছি কানে,মন প্রাণ আছে ভোর,

                            আর কিছু চাহি না চাহি না।

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমারি মধুর রূপে
Songs
          তোমারি মধুর রূপে ভরেছ ভুবন--
          মুগ্ধ নয়ন মম, পুলকিত মোহিত মন ॥
তরুণ অরুণ নবীনভাতি,   পূর্ণিমাপ্রসন্ন রাতি,
          রূপরাশি-বিকশিত-তনু কুসুমবন ॥
          তোমা-পানে চাহি সকলে সুন্দর,
          রূপ হেরি আকুল অন্তর।
তোমারে ঘেরিয়া ফিরে নিরন্তর তোমার প্রেম চাহি।
উঠে সঙ্গীত তোমার পানে,   গগন পূর্ণ প্রেমগানে--
          তোমার চরণ করেছে বরণ নিখিলজন ॥
আরো দেখুন
তোলন-নামন পিছন-সামন
Songs
তোলন-নামন পিছন-সামন।
বাঁয়ে ডাইনে চাই নে, চাই নে ।
বোসন-ওঠন ছড়ান-গুটন ।
উল্টা-পাল্টা ঘূর্ণি চালটা– বাস্‌ ! বাস্‌! বাস্‌ !
আরো দেখুন
তোমার দেখা পাব বলে
Songs
তোমার দেখা পাব ব'লে এসেছি-যে সখা!
শুন প্রিয়তম হে, কোথা আছ লুকাইয়ে--
তব গোপন বিজন গৃহে লয়ে যাও ॥
দেহো গো সরায়ে তপন তারকা,
আবরণ সব দূর করো হে,   মোচন করো তিমির--
জগত-আড়ালে থেকো না বিরলে,
লুকায়ো না আপনারি মহিমা-মাঝে--
তোমার গৃহের দ্বার খুলে দাও ॥
আরো দেখুন