৪৯ (keno go apon mone)

               কেন গো আপন মনে ভ্রমিছ বনে বনে,সলিল দু-নয়নে

                                কিসের দুখে?

                 কমলা দিতেছি আসি,রতন রাশি রাশি,ফুটুক তবে হাসি

                                মলিন মুখে।

                 কমলা যারে চায়,বলো সে কী না পায়,দুখের এ ধরায়

                                থাকে সে সুখে।

                 ত্যেজিয়া কমলাসনে,এসেছি ঘোর বনে, আমারে শুভক্ষণে

                                হেরো গো চোখে।

রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভালোবেসে দুখ সেও সুখ
Songs
ভালোবেসে দুখ সে-ও সুখ, সুখ নাহি আপনাতে।
না না না, সখা, ভুলি নে ছলনাতে।
মন দাও দাও দাও সখী দাও পরের হাতে।
না না না, মোরা ভুলি নে ছলনাতে।
সুখের শিশির নিমেষে শুকায়, সুখ চেয়ে দুখ ভালো,
আনো, সজল বিমল প্রেম ছল ছল নলিন নয়ন-পাতে।
না না না, মোরা ভুলি নে ছলনাতে।
রবির কিরণে ফুটিয়া নলিনী আপনি টুটিয়া যায়,
সুখ পায় তায় সে।
চির-কলিকা-জনম, কে করে বহন চির-শিশির রাতে।
না না না, মোরা ভুলি নে ছলনাতে।
আরো দেখুন
যখন ভাঙল মিলন-মেলা
Songs
                        যখন   ভাঙল মিলন-মেলা
                   ভেবেছিলুম ভুলব না আর চক্ষের জল ফেলা ॥
দিনে দিনে পথের ধুলায়   মালা হতে ফুল ঝরে যায়--
     জানি নে তো কখন এল বিস্মরণের বেলা ॥
                        দিনে দিনে কঠিন হল কখন বুকের তল--
                   ভেবেছিলেম ঝরবে না আর আমার চোখের জল।
                        হঠাৎ দেখা পথের মাঝে,   কান্না তখন থামে না যে--
                   ভোলার তলে তলে ছিল অশ্রুজলের খেলা ॥
আরো দেখুন
অনিমেষ আঁখি সেই
Songs
        অনিমেষ আঁখি সেই কে দেখেছে
        যে আঁখি জগতপানে চেয়ে রয়েছে ॥
রবি শশী গ্রহ তারা               হয় নাকো দিশাহারা,
        সেই আঁখি'পরে তারা আঁখি রেখেছে ॥
        তরাসে আঁধারে কেন কাঁদিয়া বেড়াই,
        হৃদয়-আকাশ-পানে কেন না তাকাই?
ধ্রুবজ্যোতি সে নয়ন              জাগে সেথা অনুক্ষণ,
        সংসারের মেঘে বুঝি দৃষ্টি ঢেকেছে ॥
আরো দেখুন