২৯ (je jane kotha se)

            কে জানে কোথা সে!

            প্রহর গণিয়া গণিয়া বিরলে

                   তারি লাগি ব'সে আছি!

            একা হেথা, কুটীরদুয়ারে--

                    বাছা রে এলি নে!

            ত্বরা আয়, ত্বরা আয়, আয় রে_

                    জল আনিয়ে কাজ নাই,

            তুই যে আমার পিপাসার জল!

                   কেন রে জাগিছে মনে ভয়!

            কেন আজি তোরে,

                    হারাই হারাই মনে হয়!

                                  কে জানে!

রাগ: বেহাগ-খাম্বাজ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
Songs
                 একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে 
                       রাজার দোহাই দিয়ে 
                 এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি,
                 মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি–
                       ঘাতক সৈন্যে ডাকি 
                       ‘মারো মারো’ ওঠে হাঁকি ।
                 গর্জনে মিশে পূজামন্ত্রের স্বর–
                 মানবপুত্র তীব্র ব্যথায় কহেন, হে ঈশ্বর !
                 এ পানপাত্র নিদারুণ বিষে ভরা 
                 দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও ত্বরা ।।
আরো দেখুন
ওরে শিকল, তোমায়
Songs
ওরে    শিকল, তোমায় কোলে করে দিয়েছি ঝঙ্কার।
তুমি    আনন্দে ভাই রেখেছিলে ভেঙে অহঙ্কার।
          তোমায় নিয়ে ক'রে খেলা    সুখে দুঃখে কাটল বেলা--
          অঙ্গ বেড়ি দিলে বেড়ী বিনা দামের অলঙ্কার॥
তোমার 'পরে করি নে রোষ,    দোষ থাকে তো আমারি দোষ--
ভয় যদি রয় আপন মনে তোমায় দেখি ভয়ঙ্কর।
          অন্ধকারে সারা রাতি    ছিলে আমার সাথের সাথি,  
          সেই দয়াটি স্মরি তোমায় করি নমস্কার॥
আরো দেখুন
প্রেমের জোয়ারে ভাসবে দোঁহারে
Songs
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে
            বাঁধন খুলে দাও, দাও দাও।
ভুলিব ভাবনা    পিছনে চাব না,
            পাল তুলে দাও, দাও দাও।
      প্রবল পবনে তরঙ্গ তুলিল--
হৃদয় দুলিল, দুলিল দুলিল,
      পাগল হে নাবিক,
            ভুলাও দিগ্‌বিদিক,
                  পাল তুলে দাও, দাও দাও॥
আরো দেখুন