৪৯২ (amar matha nata kare )

    আমার     মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।

        সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥

নিজেরে করিতে গৌরব দান          নিজেরে কেবলি করি অপমান,

      আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে।

      সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥

      আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে,

      তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে।

যাচি হে তোমার চরম শান্তি,          পরানে তোমার পরম কান্তি,

      আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মদলে।

      সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥

রাগ: ইমনকল্যাণ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1313

রচনাকাল (খৃষ্টাব্দ): 1906

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অচেনাকে ভয় কী
Songs
          অচেনাকে ভয় কী আমার ওরে?
     অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ॥
জানি জানি আমার চেনা      কোনো কালেই ফুরাবে না,
          চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ॥
     ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে।
     সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে।
অচেনা এই ভুবন মাঝে      কত সুরেই হৃদয় বাজে--
          অচেনা এই জীবন আমার,
              বেড়াই তারি ঘোরে ॥
আরো দেখুন
গোপন কথাটি রবে
Songs
গোপন কথাটি রবে না গোপনে,
    উঠিল ফুটিয়া নীরব নয়নে।
        না না না,    রবে না গোপনে॥
                বিভল হাসিতে
                বাজিল বাঁশিতে,
        স্ফুরিল অধরে নিভৃত স্বপনে--
            না না না,     রবে না গোপনে॥
    মধুপ গুঞ্জরিল,
মধুর বেদনায় আলোক-পিয়াসি
    অশোক মুঞ্জরিল।
            হৃদয়শতদল
                করিছে টলমল
    অরুণ প্রভাতে করুণ তপনে।
        না না না,    রবে না গোপনে॥
আরো দেখুন
যেতে যেতে একলা পথে
Songs
যেতে যেতে একলা পথে
              নিবেছে মোর বাতি।
ঝড় এসেছে, ওরে, এবার
              ঝড়কে পেলেম সাথি।
আকাশ-কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রলয় আমার কেশে বেশে
              করছে মাতামাতি।
যে পথ দিয়ে যেতেছিলেম
              ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে
              গভীর অন্ধকারে।
বুঝি বা এই বজ্ররবে
নূতন পথের বার্তা কবে,
কোন্‌ পুরীতে গিয়ে তবে
              প্রভাত হবে রাতি।
আরো দেখুন