৪৯১ (oi asantaler matir pare)

ওই      আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব।

তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব।

              কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ,

         চিরজনম এমন করে ভুলিয়ো নাকো,

                   অসম্মানে আনো টেনে পায়ে তব।

              তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব॥

আমি তোমার যাত্রীদলের রব পিছে,

স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে।

প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে,

আমি কিছুই চাইব না তো রইব চেয়ে;

                   সবার শেষে বাকি যা রয় তাহাই লব।

             তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব॥

রাগ: বাউল

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ পৌষ, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হায় রে, হায় রে নূপুর
Songs
      হায় রে, হায় রে, নূপুর
তার   করুণ চরণ ত্যজিলি, হারালি
      কলগুঞ্জনসুর।
নীরব ক্রন্দনে বেদনাবন্ধনে
      রাখিলি ধরিয়া বিরহ ভরিয়া
            স্মরণ সুমধুর।
তার   কোমল-চরণ-স্মরণ সুমধুর।
তোর   ঝংকারহীন ধিক্কারে কাঁদে
            প্রাণ মম নিষ্ঠুর॥
আরো দেখুন
জাগিতে হবে রে
Songs
                   জাগিতে হবে রে--
          মোহনিদ্রা কভু না রবে চিরদিন,
ত্যজিতে হইবে সুখশয়ন অশনিঘোষণে ॥
          জাগে তাঁর ন্যায়দণ্ড সর্বভুবনে,
          ফিরে তাঁর কালচক্র অসীম গগনে,
          জ্বলে তাঁর রুদ্রনেত্র পাপতিমিরে ॥
আরো দেখুন
মম অঙ্গনে স্বামী
Songs
মম অঙ্গনে স্বামী আনন্দে হাসে,
সুগন্ধ ভাসে আনন্দ-রাতে ॥
          খুলে দাও দুয়ার সব,
          সবারে ডাকো ডাকো,
নাহি রেখো কোথাও কোনো বাধা--
অহো, আজি সঙ্গীতে মন প্রাণ মাতে ॥
আরো দেখুন