২১৫ (gopan kathati rabe na gopane)

গোপন কথাটি রবে না গোপনে,

    উঠিল ফুটিয়া নীরব নয়নে।

        না না না,    রবে না গোপনে॥

                বিভল হাসিতে

                বাজিল বাঁশিতে,

        স্ফুরিল অধরে নিভৃত স্বপনে--

            না না না,     রবে না গোপনে॥

    মধুপ গুঞ্জরিল,

মধুর বেদনায় আলোক-পিয়াসি

    অশোক মুঞ্জরিল।

            হৃদয়শতদল

                করিছে টলমল

    অরুণ প্রভাতে করুণ তপনে।

        না না না,    রবে না গোপনে॥

রাগ: কালাংড়া

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুমি জানো, ওগো অন্তর্যামী
Songs
তুমি জানো, ওগো অন্তর্যামী,
পথে পথেই মন ফিরালেম আমি ॥
          ভাবনা আমার বাঁধল নাকো বাসা,
          কেবল তাদের স্রোতের 'পরেই ভাসা--
          তবু আমার মনে আছে আশা,
                   তোমার পায়ে ঠেকবে তারা স্বামী ॥
টেনেছিল কতই কান্নাহাসি,
বারে বারেই ছিন্ন হল ফাঁসি।
          শুধায় সবাই হতভাগ্য ব'লে,
          "মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে।'
          জানি জানি নামবে তোমার কোলে
                   আপনি যেথায় পড়বে মাথা নামি ॥
আরো দেখুন
ভাসিয়ে দে তরী তবে
Songs
ভাসিয়ে দে তরী তবে নীল সাগরোপরি।
বহিছে মৃদুল বায়, নাচিছে মৃদু লহরী।।
ডুবেছে রবির কায়া, আধো আলো আধো ছায়া— 
আমরা দুজনে মিলি যাই চলো ধীরি ধীরি।।
একটি তারার দীপ  যেন কনককের টিপ
দূর শৈলভুরুমাঝে  রয়েছে উজল করি।
নাহি সাড়া,নাহি শব্দ, মন্ত্রে যেন সব স্তব্ধ— 
শান্তির ছবিটি যেন কী সুন্দর আহা মরি।।
আরো দেখুন
ছিন্ন শিকল পায়ে
Songs
              ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি,
                   যা উড়ে যা উড়ে যা রে একাকী॥
          বাজবে তোর পায়ে সেই বন্ধ,   পাখাতে পাবি আনন্দ,
                   দিশাহারা মেঘ যে গেল ডাকি॥
নির্মল দুঃখ যে সেই   তো মুক্তি   নির্মল শূন্যের প্রেমে--
          আত্মবিড়ম্বনা দারুণ লজ্জা,   নিঃশেষে যাক সে থেমে।
                   দুরাশায় যে মরাবাঁচায়   এত দিন ছিলি তোর খাঁচায়,
                                  ধুলিতলে তারে যাবি রাখি॥
আরো দেখুন