২১৬ (balo sokhi balo tari nam)

বলো সখী, বলো তারি নাম

        আমার কানে কানে

যে-নাম বাজে তোমার বীণার

        তানে তানে॥

            বসন্তবাতাসে বনবীথিকায়

                সে-নাম মিলে যাবে,

            বিরহীবিহঙ্গকলগীতিকায়

                সে নাম মদির হবে যে বকুলঘ্রাণে॥

    নাহয় সখীদের মুখে মুখে

সে নাম দোলা খাবে সকৌতুকে।

    পূর্ণিমারাতে একা যবে

        অকারণে মন উতলা হবে

            সে-নাম শুনাইব গানে গানে॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মনে হল পেরিয়ে এলেম
Songs
মনে হল পেরিয়ে এলেম অসীম পথ       আসিতে তোমার দ্বারে
                মরুতীর হতে সুধাশ্যামল পারে।
    পথ হতে গেঁথে এনেছি সিক্তযূথীর মালা,
            সকরুণ নিবেদনের গন্ধ ঢালা--
                  লজ্জা দিয়ো না তারে।
            সজল মেঘের ছায়া ঘনায়          বনে বনে,
            পথহারার বেদন বাজে    সমীরণে।
    দূরের থেকে দেখেছিলেন         বাতায়নের তলে
                তোমার প্রদীপ জ্বলে--
    আমার আঁখি    ব্যাকুল পাখি    ঝড়ের অন্ধকারে॥
আরো দেখুন
সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে
Songs
             সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে
            ঘুচাবে কে।
নিঃসহায়ের অশ্রুবারি পীড়িতের চক্ষে
            মুছাবে কে।
আর্তের ক্রন্দনে হেরো ব্যথিত বসুন্ধরা,
অন্যায়ের আক্রমণে বিষবাণে জর্জরা--
প্রবলের উৎপীড়নে কে বাঁচাব দুর্বলেরে,
অপমানিতেরে কার দয়া বক্ষে লবে ডেকে।
আরো দেখুন
এসেছি গো এসেছি, মন দিতে এসেছি
Songs
এসেছি গো এসেছি, মন দিতে এসেছি,
যারে ভালো বেসেছি!
ফুলদলে ঢাকি মন যাব রাখি চরণে,
পাছে কঠিন ধরণী পায়ে বাজে,
রেখো রেখো চরণ হৃদি-মাঝে,
না হয় দলে যাবে, প্রাণ ব্যথা পাবে,
আমি তো ভেসেছি, অকূলে ভেসেছি।
আরো দেখুন