৪৯৩ (garab mor harechha)

          গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ।

          কেমন মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥

তোমারে আমি পেয়েছি বলি      মনে মনে যে মনেরে ছলি,

          ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ।

          কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥

জানি নে, নাথ, আমার  ঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে--

          নিজেরে তব চরণ'পরে সঁপি নি রাজরাজ!

তোমারে চেয়ে দিবসযামী                   আমারি পানে তাকাই আমি--

          তোমারে চোখে দেখি নে, স্বামী, তব মহিমামাঝ।

          কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥

রাগ: দেশ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ জ্যৈষ্ঠ, ১৩১১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1904

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বজ্রমানিক দিয়ে গাঁথা
Songs
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা।
তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা ॥
তোমার মন্ত্রবলে পাষাণ গলে,   ফসল ফলে--
মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা ॥
মরোমরো পাতায় পাতায়   ঝরোঝরো বারির রবে
গুরুগুরু মেঘের মাদল বাজে তোমার কী উৎসবে।
সবুজ   সুধার ধারায়   প্রাণ এনে দাও তপ্ত ধারায়,
বামে রাখ ভয়ঙ্করী বন্যা মরণ-ঢালা ॥
আরো দেখুন
কে এলো আজি এ ঘোর নিশীথে
Songs
                  কে এল আজি এ ঘোর নিশীথে
                  সাধের কাননে শান্তি নাশিতে।
                  মত্ত করী যত পদ্মবন দলে
                       বিমল সরোবর মন্থিয়া,
                 ঘুমন্ত বিহগে কেন বধে রে
                       সঘনে খর শর সন্ধিয়া!
                 তরাসে চমকিয়ে হরিণ হরিণী
                       স্খলিত চরণে ছুটিছে!
                 স্খলিত চরণে ছুটিছে কাননে,
                       করুণনয়নে চাহিছে।
                 আকুল সরসী, সারস সারসী
                       শরবনে পশি কাঁদিছে।
                 তিমির দিগভরি ঘোর যামিনী,
                       বিপদ ঘনছায়া ছাইয়া।
                 কি জানি কি হবে, আজি এ নিশীথে,
                       তরাসে প্রাণ ওঠে কাঁপিয়া!
আরো দেখুন
ভিক্ষে দে গো, ভিক্ষে দে
Songs
                       ভিক্ষে দে গো, ভিক্ষে দে ।
               দ্বারে দ্বারে বেড়াই ঘুরে, মুখ তুলে কেউ চাইলি নে ।
               লক্ষ্মী তোদের সদয় হোন, ধনের উপর বাড়ুক ধন—
      আমি    একটি মুঠো অন্ন চাই গো,  তাও কেন পাই নে ।
               ওই রে সূর্য উঠল মাথায়,  যে যার ঘরে চলেছে ।
               পিপাসাতে ফাটছে ছাতি, চলতে আর যে পারি নে ।
               ওরে তোদের অনেক আছে, আরো অনেক হবে—
               একটি মুঠো দিবি শুধু আর কিছু চাহি নে ।।
আরো দেখুন