১২ (kachhe tar jai jadi)

           কাছে তার যাই যদি          কত যেন পায় নিধি,

                তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না ।

           কখনো বা মৃদু হেসে         আদর করিতে এসে

                সহসা শরমে বাধে, মন উঠে উঠে না ।

           রোষের ছলনা করি         দূরে যাই, চাই ফিরি—

                চরণ-বারণ-তরে উঠে-উঠে উঠে না ।

           কাতর নিশ্বাস ফেলি          আকুল নয়ন মেলি

                চাহি থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না ।

           যখন ঘুমায়ে থাকি           মুখপানে মেলি আঁখি

                চাহি থাকে, দেখি দেখি সাধ যন মিটে না ।

           সহসা উঠিলে জাগি          তখন কিসের লাগি

                শরমেতে ম’রে গিয়ে কথা যেন ফুটে না ।

           লাজময়ী, তোর চেয়ে         দেখি নি লাজুক মেয়ে,

                প্রেমবরিষার স্রোতে লাজ তবু টুটে না ।।

রাগ: মিশ্র দেশ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1286

রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মনোমন্দিরসুন্দরী
Songs
                    মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি
              স্খলদঞ্চলা চলচঞ্চলা!     অয়ি মঞ্জুলা মুঞ্জরী!
                  রোষারুণরাগরঞ্জিতা!  বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা!
              গোপনহাস্য-কুটিল-আস্য  কপটকলহগঞ্জিতা!
                 সঙ্কোচনত-অঙ্গিনী!  ভয়ভঙ্গুরভঙ্গিনী!
              চকিত চপল  নবকুরঙ্গ  যৌবনবনরঙ্গিণী!
                 অয়ি খলছলগুণ্ঠিতা!  মধুকরভরকুণ্ঠিতা
              লুব্ধপবন  -ক্ষুব্ধ-লোভন  মল্লিকা অবলুণ্ঠিতা!
                 চুম্বনধনবঞ্চিনী  দুরূহগর্বমঞ্চিনী!
              রুদ্ধকোরক  -সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী।।
আরো দেখুন
মধু -গন্ধে ভরা
Songs
মধু   -গন্ধে ভরা   মৃদু   -স্নিগ্ধছায়া   নীপ   -কুঞ্জতলে
শ্যাম   -কান্তিময়ী   কোন্‌   স্বপ্নমায়া   ফিরে   বৃষ্টিজলে॥
ফিরে   রক্ত-অলক্তক-ধৌত পায়ে   ধারা   -সিক্ত বায়ে,
মেঘ   -মুক্ত সহাস্য শশাঙ্ককলা   সিঁথি   -প্রান্তে জ্বলে॥
পিয়ে   উচ্ছল তরল প্রলয়মদিরা   উন্‌   -মুখর তরঙ্গিণী ধায় অধীরা,
কার   নির্ভীক মূর্তি তরঙ্গদোলে   কল   -মন্দ্ররোলে।
এই   তারাহারা নিঃসীম অন্ধকারে   কার   তরণী চলে॥
আরো দেখুন
কাল রাতের বেলা
Songs
     কাল    রাতের বেলা গান এল মোর মনে,
          তখন তুমি ছিলে না মোর সনে॥
যে কথাটি বলব তোমায় ব'লে    কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হোমানলে    উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে--
              তখন তুমি ছিলে না মোর সনে॥
          ভেবেছিলেম আজকে সকাল হলে
          সেই কথাটি তোমায় যাব বলে
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে    পাখির গানে আকাশ গেল পুরে,
সেই কথাটি লাগল না সেই সুরে    যতই প্রয়াস করি পরানপণে--
              যখন তুমি আছ আমার সনে॥
আরো দেখুন