১৩ (je bhalobasuk se bhalobasuk)

        যে ভালোবাসুক সে ভালোবাসুক    সজনি লো, আমরা কে !

        দীনহীন এই হৃদয় মোদের    কাছেও কি কেহ ডাকে ।।

        তবে কেন বলো ভেবে মরি মোরা   কে কাহারে ভালোবাসে !

        আমাদের কিবা আসে যায় বলো    কেবা কাঁদে কেবা হাসে !

        আমাদের মন কেহই চাহে না,    তবে মনখানি লুকানো থাক্‌—

                           প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌ ।।

        যদি, সখী, কেহ ভুলে     মনখানি লয় তুলে,

        উলটি-পালটি ক্ষণেক ধরিয়া    পরখ করিয়া দেখিতে চায়,

        তখনি ধূলিতে ছুঁড়িয়া ফেলিবে    নিদারুণ উপেখায়।

        কাজ কী লো, মন লুকানো থাক্‌,   প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌—

        হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া   হরষে প্রমোদে মাতিয়া থাক্‌ ।।

রাগ: মিশ্র সুর

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমার মনের একটি
Songs
তোমার     মনের একটি কথা    আমায় বলো    বলো
তোমার     নয়ন কেন এমন    ছলোছলো ॥
     বনের' পরে বৃষ্টি ঝরে ঝরো ঝরো রবে।
সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে    নীপকুঞ্জতলে।
শালের বীথিকায় বারি বহে যায় কলোকলো ॥
          আজি দিগন্তসীমা
বৃষ্টি-আড়ালে হারানো নীলিমা     হারালো--
     ছায়া পড়ে তোমার মুখের 'পরে
ছায়া ঘনায় তব মনে মনে     ক্ষণে ক্ষণে,
অশ্রুমন্থর বাতাসে বাতাসে তোমার হৃদয় টলোটলো ॥
আরো দেখুন
যেথায় থাকে সবার অধম
Songs
      যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
          সেইখানে যে চরণ তোমার রাজে
      সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
যখন তোমায় প্রণাম করি আমি,    প্রণাম আমার কোন্‌খানে যায় থামি,
      তোমার চরণ যেথায় নামে অপমানের তলে
          সেথায় আমার প্রণাম নামে না যে
      সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
      অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফের
          রিক্তভূষণ দীনদরিদ্র সাজে
      সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
ধনে মানে যেথায় আছে ভরি    সেথায় তোমার সঙ্গ আশা করি,
      সঙ্গী হয়ে আছ যেথায় সঙ্গিহীনের ঘরে
          সেথায় আমার হৃদয় নামে না যে
      সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
আরো দেখুন
এরা পরকে আপন
Songs
এরা          পরকে আপন করে, আপনারে পর--
     বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘর॥
          ভালোবাসে সুখে দুখে   ব্যথা সহে হাসিমুখে,
              মরণেরে করে চিরজীবননির্ভর॥
আরো দেখুন