১১ (sokhi bhabna kahare bole)

        সখী,    ভাবনা কাহারে বলে।   সখী,    যাতনা কাহারে বলে ।

        তোমরা যে বলো দিবস-রজনী    ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—

        সখী,    ভালোবাসা কারে কয়!  সে কি   কেবলই যাতনাময় ।

        সে কি   কেবলই চোখের জল?   সে কি   কেবলই দুখের শ্বাস ?

        লোকে তবে করে   কী সুখেরই তরে   এমন দুখের আশ ।

                  আমার চোখে তো সকলই শোভন,

        সকলই নবীন, সকলই বিমল,    সুনীল আকাশ, শ্যামল কানন,

        বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো ।

        তারা  কেবলই হাসে, কেবলই গায়,   হাসিয়া খেলিয়া মরিতে চায়—

        না জানে বেদন, না জানে রোদন,   না জানে সাধের যাতনা যত ।

        ফুল সে হাসিতে হাসিতে ঝরে,   জোছনা হাসিয়া মিলায়ে যায়,

        হাসিতে হাসিতে আলোকসাগরে   আকাশের তারা তেয়াগে কায় ।

        আমার মতন সুখী কে আছে।   আয় সখী, আয় আমার কাছে—

        সুখী হৃদয়ের সুখের গান   শুনিয়া তোদের জুড়াবে প্রাণ ।

        প্রতিদিন যদি কাঁদিবি কেবল    একদিন নয় হাসিবি তোরা—

        একদিন নয় বিষাদ ভুলিয়া    সকলে মিলিয়া গাহিব মোরা।।

রাগ: বেহাগ-খাম্বাজ-বাউল

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমার দুয়ার খোলার ধ্বনি
Songs
তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয়মাঝে ॥
তোমার ঘরে নিশি-ভোরে   আগল যদি গেল সরে
          আমার ঘরে রইব তবে কিসের লাজে?।
          অনেক বলা বলেছি, সে মিথ্যা বলা।
          অনেক চলা চলেছি, সে মিথ্যা চলা।
আজ যেন সব পথের শেষে     তোমার দ্বারে দাঁড়াই এসে--
          ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে ॥
আরো দেখুন
নীরবে আছ কেন
Songs
নীরবে আছ কেন বাহিরদুয়ারে--
আঁধার লাগে চোখে, দেখি না তুহারে ॥
          সময় হল জানি, নিকটে লবে টানি,
                   আমার তরীখানি ভাসাবে জুয়ারে ॥
সফল হোক প্রাণ এ শুভলগনে,
সকল তারা তাই গাহুক গগনে।
          করো গো সচকিত আলোকে পুলকিত
                   স্বপননিমীলিত হৃদয়গুহারে ॥
আরো দেখুন
আমরা তারেই জানি
Songs
আমরা    তারেই জানি তারেই জানি সাথের সাথী,
          তারেই করি টানাটানি দিবারাতি ॥
                   সঙ্গে তারি চরাই ধেনু,
                             বাজাই বেণু,
          তারি লাগি বটের ছায়ায় আসন পাতি ॥
                   তারে হালের মাঝি করি
                             চালাই তরী,
          ঝড়ের বেলায় ঢেউয়ের খেলায় মাতামাতি।
                   সারা দিনের কাজ ফুরালে
                             সন্ধ্যাকালে
          তাহারি পথ চেয়ে ঘরে জ্বালাই বাতি ॥
আরো দেখুন