৩২ (ki balile ki shunilam)

          কি বলিলে, কি শুনিলাম, একি কভু হয়!

            এই যে জল আনিবারে গেল সে সরযূতীরে--

            কার সাধ্য বধে, সে যে ঋষির তনয়!

            সুকুমার শিশু সে যে, স্নেহের বাছা রে,

            আছে কি নিষ্ঠুর কেহ বধিবে যে তারে!

            না না না, কোথা সে আছে-- এনে দে আমার কাছে,

            সারা নিশি জেগে আছি বিলম্ব না সয়!

            এখনো যে নিরুত্তর-- নাহি প্রাণে ভয়!

            রে দুরাত্মা-- কী করিলি--

রাগ: মিশ্র বাহার

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গানের সুরের আসনখানি
Songs
      গানের সুরের আসনখানি পাতি পথের ধারে।
      ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে ॥
ঐ যে তোমার ভোরের পাখি    নিত্য করে ডাকাডাকি,
      অরুণ-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে,
      মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে ॥
      আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে,
      জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে।
আজকে এলে নতুন বেশে    তালের বনে মাঠের শেষে,
      অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে।
      দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে ॥
আরো দেখুন
স্বর্ণবর্ণে সমুজ্জ্বল নব চম্পাদলে
Songs
                    স্বর্ণবর্ণে সমুজ্জ্বল নব চম্পাদলে
                    বন্দিব শ্রীমুনীন্দ্রের পাদপদ্মতলে।
                    পুণ্যগন্ধে পূর্ণ বায়ু হল সুগন্ধিত,
                    পুষ্পমাল্যে করি তাঁর চরণ বন্দিত॥
আরো দেখুন
কেন এলি রে, ভালোবাসিলি
Songs
কেন এলি রে, ভালোবাসিলি, ভালোবাসা পেলি নে।
কেন সংসারেতে উঁকি মেরে চলে গেলি নে।
সংসার কঠিন বড়ো কারেও সে ডাকে না,
কারেও সে ধরে রাখে না।
যে থাকে সে থাকে, আর যে যায় সে যায়,
কারো তরে ফিরেও না চায়।
হায় হায়, এ সংসারে যদি না পুরিল
আজন্মের প্রাণের বাসনা,
চলে যাও ম্লান মুখে, ধীরে ধীরে ফিরে যাও,
থেকে যেতে কেহ বলিবে না।
তোমার ব্যথা তোমার অশ্রু তুমি নিয়ে যাবে,
আর তো কেহ অশ্রু ফেলিবে না।
আরো দেখুন