৩৩ (khoma karo more tato)

          ক্ষমা কর মোরে তাত,

            আমি যে পাতকী ঘোর,

            না জেনে হয়েছি দোষী,

            মার্জ্জনা নাহি কি মোর!

            ও! সহে না যাতনা আর,

            শান্তি পাইব কোথায়--

            তুমি কৃপা না করিলে

            নাহি যে কোন উপায়!

            আমি দীন হীন অতি--

            ক্ষম ক্ষম কাতরে,

            প্রভু হে, করহ ত্রাণ

            এ পাপের পাথারে।

              কাফি-- আড়াঠেকা

রাগ: মিশ্র বেহাগ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শুনি ওই রুনুঝুনু
Songs
                শুনি ওই রুনুঝুনু   পায়ে পায়ে নূপুরধ্বনি
                    চকিত পথে   বনে বনে।।
                নির্ঝর ঝরো ঝরো   ঝরিছে দূরে,
                      জলতলে বাজে শিলা ঠুনু-ঠুনু ঠুনু-ঠুনু।।
                 ঝিল্লিঝঙ্কৃত বেণুবনছায়া   পল্লবমর্মরে কাঁপে,
                      পাপিয়া ডাকে,   পুলকিত শিরীষশাখে
                         দোল দিয়ে যায় দক্ষিণবায়   পুন পুন।।
আরো দেখুন
যেয়ো না, যেয়ো
Songs
যেয়ো না, যেয়ো না ফিরে,
দাঁড়াও বারেক, দাঁড়াও হৃদয়-আসনে॥
চঞ্চল সমীরসম ফিরিছ কেন    কুসুমে কুসুমে,    কাননে কাননে।
তোমায়  ধরিতে চাহি, ধরিতে পারি নে,    তুমি গঠিত যেন স্বপনে--
এসো হে, তোমারে বারেক দেখি     ভরিয়ে আঁখি,    ধরিয়া রাখি যতনে॥
প্রাণের মাঝে তোমারে ঢাকিব,    ফুলের পাশে বাঁধিয়ে রাখিব--
তুমি    দিবসনিশি রহিবে মিশি    কোমল প্রেমশয়নে॥
আরো দেখুন
ডাকিল মোরে জাগার
Songs
              ডাকিল মোরে জাগার সাথি।
প্রাণের মাঝে বিভাস বাজে,   প্রভাত হল আঁধার রাতি ॥
বাজায় বাঁশি তন্দ্রা-ভাঙা,   ছড়ায় তারি বসন রাঙা--
     ফুলের বাসে এই বাতাসে   কী মায়াখানি দিয়েছে গাঁথি ॥
     গোপনতম অন্তরে কী   লেখনরেখা দিয়েছে লেখি!
মন তো তারি নাম জানে না,   রূপ আজিও নয় যে চেনা,
     বেদনা মম বিছায়ে দিয়ে   রেখেছি তারি আসন পাতি ॥
আরো দেখুন