৬২ (keno eli re bhalobasili)

কেন এলি রে, ভালোবাসিলি, ভালোবাসা পেলি নে।

কেন সংসারেতে উঁকি মেরে চলে গেলি নে।

সংসার কঠিন বড়ো কারেও সে ডাকে না,

কারেও সে ধরে রাখে না।

যে থাকে সে থাকে, আর যে যায় সে যায়,

কারো তরে ফিরেও না চায়।

হায় হায়, এ সংসারে যদি না পুরিল

আজন্মের প্রাণের বাসনা,

চলে যাও ম্লান মুখে, ধীরে ধীরে ফিরে যাও,

থেকে যেতে কেহ বলিবে না।

তোমার ব্যথা তোমার অশ্রু তুমি নিয়ে যাবে,

আর তো কেহ অশ্রু ফেলিবে না।

রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু
Songs
         হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু,  আমি  ক্ষুদ্র        অশ্রুবিন্দু
                 তোমার শীতল অতলে ফেলো গো গ্রাসি,
                    তার পরে সব নীরব শান্তিরাশি–
                        তার পরে শুধু বিষ্মৃতি আর ক্ষমা–
                 শুধাব না আর কখন্‌ আসিবে অমা,
                    কখন্ গগনে উদিবে পূর্ণ ইন্দু।।
আরো দেখুন
আমি শ্রাবণ-আকাশে ওই
Songs
   আমি   শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
          মম   জল-ছলো-ছলো আঁখি মেঘে মেঘে।
বিরহদিগন্ত পারায়ে সারা রাতি   অনিমেষে আছে জেগে॥
যে   গিয়েছে দেখার বাহিরে   আছে তারি উদ্দেশে চাহি রে,
     স্বপ্নে উড়িছে তারি কেশরাশি   পুরবপবনবেগে॥
                   শ্যামল তমালবনে
যে পথে সে চলে গিয়েছিল   বিদায়গোধূলি-খনে
     বেদনা জড়ায়ে আছে তারি ঘাসে,   কাঁপে নিশ্বাসে--
সেই   বারে বারে ফিরে ফিরে চাওয়া   ছায়ায় রয়েছে লেগে॥
আরো দেখুন
ও গান আর গাস্ নে,
Songs
ও গান আর গাস্‌ নে, গাস্‌ নে, গাস্‌ নে।
যে দিন গিয়েছে সে আর ফিরিবে না--
            তবে ও গান গাস্‌ নে॥
হৃদয়ে যে কথা লুকানো রয়েছে সে আর জাগাস নে॥
আরো দেখুন