৬৩ (era sukher lagi chahe prem)

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,

শুধু সুখ চলে যায়।

এমনি মায়ার ছলনা।

এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।

তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ,

তাই মান অভিমান,

তাই এত হায় হায়।

প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়।

সখী চলো, গেল নিশি, স্বপন ফুরাল,

মিছে আর কেন বল।

শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল।

সখী চলো।

প্রেমের কাহিনী গান, হয়ে গেল অবসান।

এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল।

রাগ: বিভাস-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গহন রাতে শ্রাবণধারা
Songs
গহন রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে,
     কেন গো মিছে জাগাবে ওরে॥
এখনো দুটি আঁখির কোণে যায় যে দেখা
          জলের রেখা,
  না-বলা বাণী রয়েছে যেন অধর ভরে॥
নাহয় যেয়ো গুঞ্জরিয়া বীণার তারে
     মনের কথা শয়নদ্বারে।
নাহয় রেখো মালতীকলি শিথিল কেশে
          নীরবে এসে,
নাহয় রাখী পরায়ে যেয়ো ফুলের ডোরে।
     কেন গো মিছে জাগাবে ওরে॥
আরো দেখুন
সুখে আমায় রাখবে কেন
Songs
সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে।
                   যাক-না গো সুখ জ্বলে ॥
          যাক-না পায়ের তলার মাটি,   তুমি তখন ধরবে আঁটি--
                   তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে ॥
                   যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান--
                   তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ।
হার মেনেছি, মিটেছে ভয়-- তোমার জয় তো আমারি জয়
                   ধরা দেব, তোমায় আমি ধরব যে তাই হলে ॥
আরো দেখুন
তোমার কটি-তটের ধটি
Songs
             তোমার কটি-তটের ধটি   কে দিল রাঙিয়া —
             কোমল গায়ে দিল পরায়ে   রঙিন আঙিয়া ।।
             বিহানবেলা আঙিনাতলে   এসেছ তুমি কী খেলাছলে—
             চরণ দুটি চলিতে ছুটি   পড়িছে ভাঙিয়া ।
             তোমার কটি-তটের ধটি  কে দিল রাঙিয়া ।।


             কিসের সুখে সহাস মুখে   নাচিছ বাছনি—
             দুয়ার-পাশে জননী হাসে   হেরিয়া নাচনি।
             তাথেই-থেই তালির সাথে   কাঁকন বাজে মায়ের হাতে—
             রাখাল-বেশে ধরেছ হেসে   বেণুর পাঁচনি।
             কিসের সুখে সহাস মুখে   নাচিছ বাছনি।


             নিখিল শোনে আকুল-মনে   নূপুর-বাজনা,
             তপন-শশী হেরিছে বসি   তোমার সাজনা।
             ঘুমাও যবে মায়ের বুকে    আকাশ চেয়ে রহে ও মুখে,
             জাগিলে পরে প্রভাত করে   নয়ন-মাজনা।
             নিখিল শোনে আকুল-মনে   নূপুর-বাজনা ।।
আরো দেখুন