২১৬ (sukhe amay rakhbe kena)

সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে।

                   যাক-না গো সুখ জ্বলে ॥

          যাক-না পায়ের তলার মাটি,   তুমি তখন ধরবে আঁটি--

                   তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে ॥

                   যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান--

                   তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ।

হার মেনেছি, মিটেছে ভয়-- তোমার জয় তো আমারি জয়

                   ধরা দেব, তোমায় আমি ধরব যে তাই হলে ॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অগাস্ট, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওই মহামানব আসে
Songs
                        ওই মহামানব আসে । 
                  দিকে দিকে রোমাঞ্চ লাগে 
                        মর্তধূলির ঘাসে ঘাসে ।। 
                  সুরলোকে বেজে ওঠে শঙ্খ,
                  নরলোকে বাজে জয়ডঙ্ক–
                        এল মহাজন্মের লগ্ন । 
                  আজি অমারাত্রির দুর্গতোরণ যত 
                        ধূলিতলে হয়ে গেল ভগ্ন । 
                  উদয়শিখরে জাগে ‘মাভৈ: মাভৈ:’
                        নবজীবনের আশ্বাসে । 
                  ‘জয় জয় জয় রে মানব-অভ্যুদয়’
                        মন্দ্রি-উঠিল মহাকাশে।।
আরো দেখুন
কাহারে হেরিলাম! আহা
Songs
      কাহারে হেরিলাম!
                       সে কি সত্য, সে কি মায়া,
                            সে কি কায়া,
                                 সে কি সুবর্ণকিরণে রঞ্জিত ছায়া!
                  এসো এসো যে হও সে হও,
                       বলো বলো তুমি স্বপন নও।
                            অনিন্দ্যসুন্দর দেহলতা
                                 বহে   সকল আকাঙক্ষার পূর্ণতা॥
আরো দেখুন
পোহালো পোহালো বিভাবরী,
Songs
              পোহালো পোহালো বিভাবরী,
                   পূর্বতোরণে শুনি বাঁশরি॥
     নাচে তরঙ্গ, তরী অতি চঞ্চল,   কম্পিত অংশুককেতন-অঞ্চল,
          পল্লবে পল্লবে পাগল জাগল   আলসলালস পাসরি॥
উদয়-অচলতল সাজিল নন্দন,   গগনে গগনে বনে জাগিল বন্দন,
     কনককিরণঘন শোভন স্যন্দন-- নামিছে শারদসুন্দরী।
দশদিক-অঙ্গনে দিগঙ্গনাদল   ধ্বনির শূন্য ভরি শঙ্খ সুমঙ্গল--
     চলো রে চলো চলো তরুণযাত্রীদল   তুলি নব মালতীমঞ্জরী॥
আরো দেখুন