১০ (tomar sokol kotha bolo nai)

তোমার সকল কথা বল নাই, পার নি বলিতে,

আপনারে খর্ব করি রেখেছিলে তুমি, হে লজ্জিতে,

যতদিন ছিলে হেথা। হৃদয়ের গূঢ় আশাগুলি

যখন চাহিত তারা কাঁদিয়া উঠিতে কণ্ঠ তুলি

তর্জনী-ইঙ্গিতে তুমি গোপন করিতে সাবধান

ব্যাকুল সংকোচবশে, পাছে ভুলে পায় অপমান।

আপনার অধিকার নীরবে নির্মম নিজকরে

রেখেছিলে সংসারের সবার পশ্চাতে হেলাভরে।

লজ্জার অতীত আজি মৃত্যুতে হয়েছ মহীয়সী--

মোর হৃদিপদ্মদলে নিখিলের অগোচরে বসি

নতনেত্রে বলো তব জীবনের অসমাপ্ত কথা

ভাষাবাধাহীন বাক্যে। দেহমুক্ত তব বাহুলতা

জড়াইয়া দাও মর্মের মাঝারে একবার--

আমার অন্তরে রাখো তোমার অন্তিম অধিকার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

26
Verses
     কণ্ঠে ভরি নাম নিল,
          গান নিল মীরা--
     কণ্ঠ হতে ফেলে দিল
          মোতিমালা হীরা।
     মুখে বাণী শুনি না যে,
     মনে মনে সুর বাজে,
          বাজে তার শিরা উপশিরা।
     শান্তি তার দেহেমনে,
     শান্তি তার দু নয়নে--
          একতারা সংগীতে অধীরা।
আরো দেখুন
2
Verses
WHEN THOU commandest me to sing it seems that my heart would break with pride; and I look to thy face, and tears come to my eyes.
All that is harsh and dissonant in my life melts into one sweet harmony-and my adoration spreads wings like a glad bird on its flight across the sea.
I know thou takest pleasure in my singing. I know that only as a singer I come before thy presence.
I touch by the edge of the far spreading wing of my song thy feet which I could never aspire to reach.
Drunk with the joy of singing I forget myself and call thee friend who art my lord.
আরো দেখুন
১০৯
Verses
১০৯
মায়াজাল দিয়া কুয়াশা জড়ায়
প্রভাতেরে চারি ধারে,
অন্ধ করিয়া বন্দী করে যে তারে॥    
আরো দেখুন