১৯ (pagol basantodin kotobar otithir beshe)

পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে

তোমার আমার দ্বারে বীণা হাতে এসেছিল হেসে

লয়ে তার কত গীত, কত মন্ত্র মন ভুলাবার,

জাদু করিবার কত পুষ্পপত্র আয়োজন-ভার।

কুহুতানে হেঁকে গেছে, খোলো ওগো, খোলো দ্বার খোলো।

কাজকর্ম ভোলো আজি, ভোলো বিশ্ব, আপনারে ভোলো।

এসে এসে কত দিন চলে গেছে দ্বারে দিয়ে নাড়া-

আমি ছিনু কোন্‌ কাজে, তুমি তারে দাও নাই সাড়া।

আজ তুমি চলে গেছ, সে এল দক্ষিণবায়ু বাহি-

আজ তারে ক্ষণকাল ভুলে থাকি হেন সাধ্য নাহি।

আনিছে সে দৃষ্টি তব, তোমার প্রকাশহীন বাণী,

মর্মরি তুলিছে কুঞ্জে তোমার আকুল চিত্তখানি।

মিলনের দিনে যারে কতবার দিয়েছিনু ফাঁকি

তোমার বিচ্ছেদ তারে শূন্যঘরে আনে ডাকি ডাকি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নাম্নী - দিয়ালী
Verses
              জনতার মাঝে
দেখিতে পাই নে তারে, থাকে তুচ্ছ সাজে।
            ললাটে ঘোমটা টানি
          দিবসে লুকায়ে রাখে নয়নের বাণী।
            রজনীর অন্ধকার
          তুলে দেয় আবরণ তার।
            রাজরানীবেশে
অনায়াসগৌরবের সিংহাসনে বসে মৃদু হেসে।
              বক্ষে হার ঝলমলে,
              সীমন্তে অলকে জ্বলে
              মাণিক্যের সিঁথি।
            কী যেন বিস্মৃতি
সহসা ঘুচিয়া যায়, টুটে দীনতার ছদ্মসীমা,
            মনে পড়ে আপন মহিমা।
                 ভক্তেরে সে দেয় পুরস্কার
                      বরমাল্য তার
                 আপন সহস্র দীপ জ্বালি--
                 নাম কি দিয়ালী।
আরো দেখুন
শেষ কথা
Verses
মনে হয় কী একটি শেষ কথা আছে,
সে কথা হইলে বলা সব বলা হয়।
কল্পনা কাঁদিয়া ফিরে তারি পাছে পাছে,
তারি তরে চেয়ে আছে সমস্ত হৃদয়।
শত গান উঠিতেছে তারি অন্বেষণে,
পাখির মতন ধায় চরাচরময়।
শত গান ম'রে গিয়ে, নূতন জীবনে
একটি কথায় চাহে হইতে বিলয়।
সে কথা হইলে বলা নীরব বাঁশরি,
আর বাজাব না বীণা চিরদিন-তরে।
সে কথা শুনিতে সবে আছে আশা করি,
মানব এখনো তাই ফিরিছে না ঘরে।
সে কথায় আপনারে পাইব জানিতে,
আপনি কৃতার্থ হব আপন বাণীতে।
আরো দেখুন
60
Verses
কোথায় আকাশ
      কোথায় ধূলি
সে কথা পরান
      গিয়েছে ভুলি।
তাই ফুল খোঁজে
      তারার কোণে,
তারা খুঁজে ফিরে
      ফুলের বনে।
আরো দেখুন