১৮ (songsar sajaye tumi achhile romoni)

সংসার সাজায়ে তুমি আছিলে রমণী,

আমার জীবন আজি সাজাও তেমনি

নির্মল সুন্দর করে। ফেলি দাও বাছি

যেথা আছে যত ক্ষুদ্র তৃণকুটাগাছি--

অনেক আলস্যক্লান্ত দিনরজনীর

উপেক্ষিত ছিন্নক্ষণ্ড যত। আনো নীর,

সকল কলঙ্ক আজি করো গো মার্জনা,

বাহিরে ফেলিয়া দাও যত আবর্জনা।

যেথা মোর পূজাগৃহ নিভৃত মন্দিরে

সেথায় নীরবে এসো দ্বার খুলি ধীরে-

মঙ্গলকনকঘটে পুণ্যতীর্থজল

সযত্নে ভরিয়া রাখো, পূজাশতদল

স্বহস্তে তুলিয়া আনো। সেথা দুইজনে

দেবতার সম্মুখেতে বসি একাসনে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

79
Verses
তোমারে বলেছে যারা পুত্র হতে প্রিয়,
বিত্ত হতে প্রিয়তর, যা-কিছু আত্মীয়
সব হতে প্রিয়তম নিখিল ভুবনে,
আত্মার অন্তরতর, তাদের চরণে
পাতিয়া রাখিতে চাহি হৃদয় আমার।
সে সরল শান্ত প্রেম গভীর উদার--
সে নিশ্চিত নিঃসংশয়,সেই সুনিবিড়
সহজ মিলনাবেগ, সেই চিরস্থির
আত্মার একাগ্র লক্ষ্য, সেই সর্ব কাজে
সহজেই সঞ্চরণ সদা তোমা-মাঝে
গম্ভীর প্রশান্ত চিত্তে, হে অন্তরযামী,
কেমনে করিব লাভ? পদে পদে আমি
প্রেমের প্রবাহ তব সহজ বিশ্বাসে
অন্তরে টানিয়া লব নিশ্বাসে নিশ্বাসে।
আরো দেখুন
নিশার স্বপন ছুটল রে
Verses
নিশার স্বপন ছুটল রে, এই
       ছুটল রে।
টুটল বাঁধন টুটল রে।  
                    রইল না আর আড়াল প্রাণে,
                    বেরিয়ে এলেম জগৎ-পানে,
                    হৃদয়শতদলের সকল
                           দলগুলি এই ফুটল রে, এই
                                  ফুটল রে।
দুয়ার আমার ভেঙে শেষে
দাঁড়ালে এই আপনি এসে
নয়নজলে ভেসে হৃদয়
       চরণতলে লুটল রে।
                    আকাশ হতে প্রভাত-আলো
                    আমার পানে হাত বাড়ালো,
                    ভাঙা কারার দ্বারে আমার
                           জয়ধ্বনি উঠল রে, এই
                                  উঠল রে।
আরো দেখুন
স্বপ্নে দেখি নৌকো আমার
Verses
স্বপ্নে দেখি নৌকো আমার
          নদীর ঘাটে বাঁধা;
নদী কিম্বা আকাশ সেটা
          লাগল মনে ধাঁধাঁ।
               এমন সময় হঠাৎ দেখি,
            দিক্‌সীমানায় গেছে ঠেকি
          একটুখানি ভেসে-ওঠা
                    ত্রয়োদশীর চাঁদা।
          'নৌকোতে তোর পার করে দে'
               এই ব'লে তার কাঁদা।
          আমি বলি, 'ভাবনা কী তায়,
     আকাশপারে নেব মিতায়--
কিন্তু আমি ঘুমিয়ে আছি
        এই যে বিষম বাধা,
দেখছ আমার চতুর্দিকটা
        স্বপ্নজালে ফাঁদা।'
আরো দেখুন