২০ (eso bosonto eso aj tumi)

এসো, বসন্ত, এসো আজ তুমি

আমারও দুয়ারে এসো।

ফুল তোলা নাই, ভাঙা আয়োজন,

নিবে গেছে দীপ, শূন্য আসন,

আমার ঘরের শ্রীহীন মলিন

দীনতা দেখিয়া হেসো।

তবু, বসন্ত, তবু আজ তুমি

আমারও দুয়ারে এসো।

আজিকে আমার সব বাতায়ন

রয়েছে, রয়েছে খোলা।

বাধাহীন দিন পড়ে আছে আজ,

নাই কোনো আশা, নাই কোনো কাজ,

আপনা-আপনি দক্ষিণবায়ে

দুলিছে চিত্তদোলা,

শূন্য ঘরে সব বাতায়ন

আজিকে রয়েছে খোলা।

কত দিবসের হাসি ও কান্না

হেথা হয়ে গেছে সারা।

ছাড়া পাক তারা তোমার আকাশে,

নিশ্বাস পাক তোমার বাতাসে,

নব নব রূপে লভুক জন্ম

বকুলে চাঁপায় তারা।

গত দিবসের হাসি ও কান্না

যত হয়ে গেছে সারা।

আমার বক্ষে বেদনার মাঝে

করো তব উৎসব।

আনো তব হাসি, আনো তব বাঁশি,

ফুলপল্লব আনো রাশি রাশি,

ফিরিয়া ফিরিয়া গান গেয়ে যাক

যত পাখি আছে সব।

বেদনা আমার ধ্বনিত করিয়া

করো তব উৎসব।

সেই কলরবে অন্তর-মাঝে

পাব, পাব আমি সাড়া।

দ্যুলোকে ভূলোকে বাঁধি এক দল

তোমরা করিবে যবে কোলাহল,

হাসিতে হাসিতে মরণের দ্বারে

বারে বারে দিবে নাড়া

সেই কলরবে অন্তর-মাঝে

পাব, পাব আমি সাড়া।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

9
Verses
দেখিলাম-- অবসন্ন চেতনার গোধূলিবেলায়
দেহ মোর ভেসে যায় কালো কালিন্দীর স্রোত বাহি
নিয়ে অনুভূতিপুঞ্জ, নিয়ে তার বিচিত্র বেদনা,
চিত্র-করা আচ্ছাদনে আজন্মের স্মৃতির সঞ্চয়,
নিয়ে তার বাঁশিখানি। দূর হতে দূরে যেতে যেতে
ম্লান হয়ে আসে তার রূপ, পরিচিত তীরে তীরে
তরুচ্ছায়া-আলিঙ্গিত লোকালয়ে ক্ষীণ হয়ে আসে
সন্ধ্যা-আরতির ধ্বনি, ঘরে ঘরে রুদ্ধ হয় দ্বার,
ঢাকা পড়ে দীপশিখা, খেয়া নৌকা বাঁধা পড়ে ঘাটে।
দুই তটে ক্ষান্ত হল পারাপার, ঘনালো রজনী,
বিহঙ্গের মৌনগান অরণ্যের শাখায় শাখায়
মহানিঃশব্দের পায়ে রচি দিল আত্মবলি তার।
এক কৃষ্ণ অরূপতা নামে বিশ্ববৈচিত্র৻ের 'পরে
স্থলে জলে। ছায়া হয়ে, বিন্দু হয়ে মিলে যায় দেহ
অন্তহীন তমিস্রায়। নক্ষত্রবেদীর তলে আসি
একা স্তব্ধ দাঁড়াইয়া, ঊর্ধ্বে চেয়ে কহি জোড় হাতে--
হে পূষন্‌, সংহরণ করিয়াছ তব রশ্মিজাল,
এবার প্রকাশ করো তোমার কল্যাণতম রূপ,
দেখি তারে যে পুরুষ তোমার আমার মাঝে এক।
আরো দেখুন
188
Verses
DARKNESS TRAVELS towards light, but blindness towards death.
আরো দেখুন
216
Verses
যে রত্ন সবার সেরা
      তাহারে খুঁজিয়া ফেরা
             ব্যর্থ অন্বেষণ।
কেহ নাহি জানে, কিসে
      ধরা দেয় আপনি সে
             এলে শুভক্ষণ।
আরো দেখুন