২১ (bohure ja ek kore bichitrere kore)

বহুরে যা এক করে, বিচিত্রেরে করে যা সরস,

প্রভূতেরে করি আনে নিজ ক্ষুদ্র তর্জনীর বশ,

বিবিধপ্রয়াসক্ষুব্ধ দিবসেরে লয়ে আসে ধীরে

সুপ্তিসুনিবিড় শান্ত স্বর্ণময় সন্ধ্যার তিমিরে

ধ্রুবতারাদীপদীপ্ত সুতৃপ্ত নিভৃত অবসানে,

বহুবাক্যব্যাকুলতা ডুবায় যা একখানি গানে

বেদনার সুধারসে-সে প্রেম হতে মোরে, প্রিয়া,

রেখো না বঞ্চিত করি; প্রতিদিন থাকিয়ো জাগিয়া;

আমার দিনান্ত-মাঝে কঙ্কণের কনককিরণ

নিদ্রার আঁধারপটে আঁকি দিবে সোনার স্বপন;

তোমার চরণপাত মোর স্তব্ধ সায়াহ্ন-আকাশে

নিঃশব্দে পড়িবে ধরা আরক্তিম অলক্ত-আভাসে;

এ জীবন নিয়ে যাবে অনিমেষ নয়নের টানে

তোমার আপন কক্ষে পরিপূর্ণ মরণের পানে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

101
Verses
THOU HAST vanished from my reach
leaving an impalpable touch in the blue of the sky,
an invisible image in the wind moving among the shadows.3
আরো দেখুন
কথা ছিল এক-তরীতে
Verses
           কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি
              যাব   অকারণে ভেসে কেবল ভেসে,
           ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী
              কোথায়     যেতেছি কোন্‌ দেশে সে কোন্‌ দেশে।
                      কূলহারা সেই সমুদ্র-মাঝখানে
                      শোনাব গান একলা তোমার কানে,
                      ঢেউয়ের মতন ভাষা-বাঁধন-হারা
               আমার            সেই রাগিণী শুনবে নীরব হেসে।
       আজো সময়  হয় নি কি তার, কাজ কি আছে বাকি।
              ওগো  ওই-যে সন্ধ্যা নামে সাগরতীরে।
       মলিন আলোয় পাখা মেলে সিন্ধুপারের পাখি
              আপন      কুলায়-মাঝে সবাই এল ফিরে।
                       কখন তুমি আসবে ঘাটের 'পরে
                       বাঁধনটুকু কেটে দেবার তরে।
                       অস্তরবির শেষ আলোটির মতো
              তরী    নিশীথমাঝে যাবে নিরুদ্দেশে।
আরো দেখুন
21
Verses
I WILL MEET one day the Life within me, the joy that hides in my life, though the days perplex my path with their idle dust.
I have known it in glimpses, and its fitful breath has come upon me making my thoughts fragrant for a while.
I will meet one day the Joy without me that dwells behind the screen of light-and will stand in the overflowing solitude where all things are seen as by their creator.
আরো দেখুন