বিচ্ছেদ (bichchhed)

বাগানে ওই দুটো গাছে

          ফুল ফুটেছে কত যে,

ফুলের গন্ধে মনে পড়ে

          ছিল ফুলের মতো যে।

ফুল যে দিত ফুলের সঙ্গে

          আপন সুধা মাখায়ে,

সকাল হত সকাল বেলায়

          যাহার পানে তাকায়ে,

সেই আমাদের ঘরের মেয়ে

          সে গেছে আজ প্রবাসে,

নিয়ে গেছে এখান থেকে

         সকাল বেলার শোভা সে।

একটুখানি মেয়ে আমার

          কত যুগের পুণ্য যে,

একটুখানি সরে গেছে

          কতখানিই শূন্য যে।

বিষ্টি পড়ে টুপুর টুপুর,

         মেঘ করেছে আকাশে,

উষার রাঙা মুখখানি আজ

         কেমন যেন ফ্যাকাশে।

বাড়িতে যে কেউ কোথা নেই,

         দুয়োরগুলো ভেজানো,

ঘরে ঘরে খুঁজে বেড়াই

         ঘরে আছে কে যেন।

ময়নাটি ওই চুপটি করে

         ঝিমোচ্ছে সেই খাঁচাতে,

ভুলে গেছে নেচে নেচে

          পুচ্ছটি তার নাচাতে।

ঘরের-কোণে আপন-মনে

          শূন্য প'ড়ে বিছানা,

কার তরে সে কেঁদে মরে --

          সে কল্পনা মিছা না।

বইগুলো সব ছড়িয়ে আছে,

          নাম লেখা তায় কার গো।

এম্‌নি তারা রবে কি হায়,

          খুলবে না কেউ আর গো।

এটা আছে সেটা আছে

          অভাব কিছু নেই তো --

স্মরণ করে দেয় রে যারে

          থাকে নাকো সেই তো।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

44
Verses
WHEN IN YOUR death you died to all that was outside me, vanishing from the thousand things of the world, to be fully reborn in my sorrow, I felt that my life had grown perfect, the man and the woman becoming one in me for ever.
আরো দেখুন
2
Verses
WE CAME hither together, friend, and now at the cross-roads I stop to bid you farewell.
        Your path is wide and straight before you, but my call comes up by ways from the unknown.
I shall follow wind and cloud; I shall follow the stars to where day breaks behind the hills; I shall follow lovers who, as they walk, twine their days into a wreath on a single thread of song, I love.
আরো দেখুন
মিলন
Verses
আমি        কেমন করিয়া জানাব আমার
             জুড়ালো হৃদয় জুড়ালো-- আমার
               জুড়ালো হৃদয় প্রভাতে।
আমি        কেমন করিয়া জানাব আমার
             পরান কী নিধি কুড়ালো-- ডুবিয়া
               নিবিড় নীরব শোভাতে।
আজ        গিয়েছি সবার মাঝারে, সেথায়
             দেখেছি একেলা আলোকে-- দেখেছি
               আমার হৃদয়-রাজারে।
আমি        দু-একটি কথা কয়েছি তা-সনে
             সে নীরব সভা-মাঝারে-- দেখেছি
               চিরজনমের রাজারে।
ওগো,      সে কি মোরে শুধু দেখেছিল চেয়ে
             অথবা জুড়ালো পরশে-- তাহার
               কমলকরের পরশে--
আমি        সে কথা সকলি গিয়েছি যে ভুলে
             ভুলেছি পরম হরষে।
আমি        জানি না কী হল, শুধু এই জানি
             চোখে মোর সুখ মাখালো-- কে যেন
               সুখ-অঞ্জন মাখালো--
কার         আঁখিভরা হাসি উঠিল প্রকাশি
             যে দিকেই আঁখি তাকালো।
আজ        মনে হল কারে পেয়েছি-- কারে যে
             পেয়েছি সে কথা জানি না।
আজ        কী লাগি উঠিছে কাঁপিয়া কাঁপিয়া
             সারা আকাশের আঙিনা-- কিসে যে
               পুরেছে শূন্য জানি না।
এই         বাতাস আমারে হৃদয়ে লয়েছে,
             আলোক আমার তনুতে-- কেমনে
               মিলে গেছে মোর তনুতে।
তাই        এ গগনভরা প্রভাত পশিল
             আমার অণুতে অণুতে।
আজ        ত্রিভুবন-জোড়া কাহার বক্ষে
             দেহ মন মোর ফুরালো-- যেন রে
               নিঃশেষে আজি ফুরালো।
আজ        যেখানে যা হেরি সকলেরি মাঝে
             জুড়ালো জীবন জুড়ালো-- আমার
               আদি ও অন্ত জুড়ালো।
আরো দেখুন