সূচনা (suchanaa)

এই গ্রন্থাবলীতে আমার কাব্যরচনার প্রথম পরিচয় নিয়ে দেখা দিয়েছে সন্ধ্যাসংগীত। তার পূর্বেও অনেক লেখা লিখেছি, সেগুলিকে লুপ্ত করবার চেষ্টা করেছি অনাদরে। হাতের অক্ষর পাকাবার যে খাতা ছিল বাল্যকালে সেগুলিকে যেমন অনাদরে রাখি নি, এও তেমনি। সেগুলিও ছিল যাকে বলে কপিবুক, বাইরে থেকে মডেল-লেখা নকল করবার সাধনায়। কাঁচা বয়সে পরের লেখা মক্‌শ করে আমরা অক্ষর ফেঁদে থাকি বটে, কিন্তু ভিতরে ভিতরে তার মধ্যেও নিজের স্বাভাবিক ছাঁদ একটা প্রকাশ হতে থাকে। অবশেষে পরিণতিক্রমে সেইটেই বাইরের নকল খোলসটাকে বিদীর্ণ করে স্বরূপকে প্রকাশ করে দেয়। প্রথম বয়সের কবিতাগুলি সেই রকম কপিবুকের কবিতা।

 

সেই  কপিবুক-যুগের  চৌকাঠ  পেরিয়েই প্রথম দেখা দিল সন্ধ্যাসংগীত।  তাকে আমের বোলের সঙ্গে তুলনা করব না, করব কচি আমের গুটির সঙ্গে, অর্থাৎ তাতে তার আপন চেহারাটা সবে দেখা দিয়েছে শ্যামল রঙে। রস ধরে নি, তাই তার দাম কম।  কিন্তু সেই কবিতাই প্রথম স্বকীয় রূপ দেখিয়ে আমাকে আনন্দ দিয়েছিল। অতএব সন্ধ্যাসংগীতেই আমার কাব্যের প্রথম পরিচয়। সে উৎকৃষ্ট নয়, কিন্তু আমারই বটে। সে সময়কার অন্য সমস্ত কবিতা থেকে আপন ছন্দের বিশেষ সাজ পরে এসেছিল। সে সাজ বাজারে চলিত ছিল না।

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

56
Verses
I.68. bhai koi satguru sant kahawai
HE IS THE real Sadhu, who can reveal the form of the Formless to the vision of these eyes:
Who teaches the simple way of attaining Him, that is other than rites or ceremonies:
Who does not make you close the doors, and hold the breath, and renounce the world:
Who makes you perceive the Supreme Spirit wherever the mind attaches itself:
Who teaches you to be still in the midst of all your activities.
Ever immersed in bliss, having no fear in his mind, he keeps the spirit of union in the midst of all enjoyments.
The infinite dwelling of the Infinite Being is everywhere: in earth, water, sky, and air:
Firm as the thunderbolt, the seat of the seeker is established above the void.
He who is within is without: I see Him and none else.
আরো দেখুন
175
Verses
DEATH LAUGHS when the merit of the dead is exaggerated
for it swells his store with more than he can claim.
আরো দেখুন
দিনান্ত
Verses
      একাত্তরটি প্রদীপ-শিখা
                নিবল আয়ুর দেয়ালিতে,
     শমের সময় হল কবি
                এবার পালা-শেষের গীতে।
     গুণ টেনে তোর বয়েস চলে,
                পায়ে পায়ে এগিয়ে আনে
     তরঙ্গহীন কূল-হারানো
                মানস-সরোবরের পানে।
     অরূপ-কমল-বনে সেথায়
                স্তব্ধবাণীর বীণাপাণি--
     এত দিনের প্রাণের বাঁশি
                চরণে তাঁর দাও রে আনি।
     ছন্দে কভু পতন ছিল,
                সুখে স্খলন ক্ষণে ক্ষণে,
     সেই অপরাধ করুণ হাতে
                ধৌত হবে বিস্মরণে।
     দৈবে যে গান গ্লানিবিহীন
                ফুলের মতো উঠল ফুটে
     আপন ব'লে নেবেন তাহাই
                প্রসন্ন তাঁর স্মৃতিপুটে।
     অসীম নীরবতার মাঝে
                সার্থক তোর বাণী যত
     অন্ধকারের বেদীর তলায়
                রইল সন্ধ্যাতারার মতো।
     যৌবন তোর হয় নি ক্লান্ত
                এই জীবনের কুঞ্জবনে--
     আজ যদি তার পাপড়িগুলি
                খসে শীতের সমীরণে।
     দিনান্তে সে শান্তিভরা
                ফলের মতো উঠুক ফলি,
     অতন্দ্রিত নিশীথিনীর
                হবে চরম পূজাঞ্জলি।
আরো দেখুন