দীপশিল্পী (dipshilpi)

হে সুন্দরী, হে শিখা মহতী,

      তোমার অরূপ জ্যোতি

           রূপ লবে আমার জীবনে,

                 তারি লাগি একমনে

                 রচিলাম এই দীপখানি,

                       মূর্তিমতী এই মোর অভ্যর্থনাবাণী।

      এসো এসো করো অধিষ্ঠান

মোর দীর্ঘ জীবনের করো গো চরম বরদান।

           হয় নাই যোগ্য তব,

      কতবার ভাঙিয়াছি আবার গড়েছি অভিনব --

           মোর শক্তি আপনারে দিয়েছে ধিক্কার।

                       সময় নাহি যে আর,

নিদ্রাহারা প্রহর-যে একে একে হয় অপগত,

           তাই আজ সমাপিনু ব্রত।

গ্রহণ করো এ মোর চিরজীবনের রচনারে

           ক্ষণকাল স্পর্শ করো তারে।

তার পরে রেখে যাব এ জন্মের এক সার্থকতা,

চিরন্তন সুখ মোর, এই মোর চিরন্তন ব্যথা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

উৼসর্গ
Verses
উইলি পিয়র্‌সন্‌ বন্ধুবরেষু
          আপনারে তুমি সহজে ভুলিয়া থাক,
      আমরা তোমারে ভুলিতে পারি না তাই।
          সবার পিছনে নিজের গোপনে রাখ,
      আমরা তোমারে প্রকাশ করিতে চাই।
          ছোটোরে কখনো ছোট নাহি কর মনে,
      আদর করিতে জান অনাদৃত জনে,
প্রীতি তব কিছু না চাহে নিজের জন্য,
      তোমারে আদরি আপনারে করি ধন্য।
                       স্নেহাসক্ত
                                   শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
আরো দেখুন
20
Verses
II. 22. man tu par utar kanh jaiho
TO WHAT shore would you cross, O my heart? there is no traveller before you, there is no road:
Where is the movement, where is the rest, on that shore?
There is no water; no boat, no boatman, is there;
There is not so much as a rope to tow the boat, nor a man to draw it.
No earth, no sky, no time, no thing, is there: no shore, no ford!
There, there is neither body nor mind: and where is the place that shall still the thirst of the soul? You shall find naught in that emptiness.
Be strong, and enter into your own body: for there your foothold is firm. Consider it well, O my heart! go not elsewhere.
Kabir says: 'Put all imaginations away, and stand fast in that which you are.'
আরো দেখুন
প্রতীক্ষা
Verses
তোমার প্রত্যাশা লয়ে আছি প্রিয়তমে,
              চিত্ত মোর তোমারে প্রণমে।
     অয়ি অনাগতা, অয়ি নিত্য প্রত্যাশিতা,
              হে সৌভাগ্যদায়িনী দয়িতা।
          সেবাকক্ষে করি না আহ্বান;
          শুনাও তাহারি জয়গান
যে বীর্য বাহিরে ব্যর্থ, যে ঐশ্বর্য ফিরে অবাঞ্ছিত,
চাটুলুব্ধ জনতায় যে তপস্যা নির্মম লাঞ্ছিত।
     দীর্ঘ এ দুর্গম পথ মধ্যাহ্নতাপিত,
              অনিদ্রায় রজনী যাপিত।
     শুষ্কবাক্যবালুকার ঘূর্ণিপাক-ঝড়ে
              পথিক ধুলায় শুয়ে পড়ে।
          নাহি চাহি মধুর শুশ্রূষা,
          হে কল্যাণী, তুমি নিষ্কলুষা,
তোমার প্রবল প্রেম প্রাণভরা সৃষ্টি নিশ্বাস,
উদ্দীপ্ত করুক চিত্তে ঊর্ধ্বশিখা বিপুল বিশ্বাস।
ধূসর প্রদোষে আজি অস্তপথ জুড়ে
              নিশাচর মিথ্যা চলে উড়ে।
     আলো-আঁধারের পাকে না মিলে কিনারা,
              দীর্ঘ যে দেখায় হ্রস্ব যারা।
          যাচে দেশ মোহের দীক্ষারে,
          কাঁদে দিক বিধির ধিক্কারে,
ভাগ্যের ভিক্ষুক চাহে কুটিল সিদ্ধির আশীর্বাদ,
ধূলিতে-খুঁটিয়া-তোলা বহুজন-উচ্ছিষ্ট প্রসাদ।
     কুৎসায় বিস্তারি দেয় পঙ্কে-ক্লিন্ন গ্লানি,
              কলহেরে শৌর্য ব'লে জানি,
     ভাবি, দুর্যোগের সিন্ধু তরিব হেলায়
              বঞ্চনার ভঙ্গুর ভেলায়।
          বাহিরে মুক্তিরে ব্যর্থ খুঁজি,
          অন্তরে বন্ধন করি পুঁজি,
অশক্তি মজ্জায় রক্তে, শক্তি বলি জানি ছলনাকে,
মর্মগত খর্বতায় সর্বকালে খর্ব করি রাখে।
     হে বাণীরূপিণী, বাণী জাগাও অভয়,
              কুজ্ঝটিকা চিরসত্য নয়।
     চিত্তেরে তুলুক ঊর্ধ্বে মহত্ত্বের পানে
              উদাত্ত তোমার আত্মদানে।
          হে নারী, হে আত্মার সঙ্গিনী,
          অবসাদ হতে লহো জিনি,
স্পর্ধিত কুশ্রীতা নিত্য যতই করুক সিংহনাদ,
হে সতী সুন্দরী, আনো তাহার নিঃশব্দ প্রতিবাদ।
আরো দেখুন