উৎসর্গ (apnare tumi sohoje bhuliya thak)

উইলি পিয়র্‌সন্‌ বন্ধুবরেষু

 

          আপনারে তুমি সহজে ভুলিয়া থাক,

      আমরা তোমারে ভুলিতে পারি না তাই।

          সবার পিছনে নিজের গোপনে রাখ,

      আমরা তোমারে প্রকাশ করিতে চাই।

          ছোটোরে কখনো ছোট নাহি কর মনে,

      আদর করিতে জান অনাদৃত জনে,

প্রীতি তব কিছু না চাহে নিজের জন্য,

      তোমারে আদরি আপনারে করি ধন্য।

 

                       স্নেহাসক্ত

                                   শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নাম্নী - ঝামরী
Verses
সে যেন খসিয়া-পড়া তারা,
মর্তের প্রদীপে নিল মৃত্তিকার কারা।
              নগরে জনতামরু,
সে যেন তাহারি মাঝে পথপ্রান্তে সঙ্গিহীন তরু,
              তারে ঢেকে আছে নিতি
          অরণ্যের সুগভীর স্মৃতি।
     সে যেন অকালে-ফোটা কুবলয়,
          শিশিরে কুণ্ঠিত হয়ে রয়।
     মন পাখা মেলিবারে চায়,
          চারি দিকে ঠেকে যায়,
     জানে না কিসের বাধা তার;
          অদৃষ্টের মায়াদুর্গদ্বার
          কোন্‌ রাজপুত্র এসে
     মন্ত্রবলে ভেঙে দেবে শেষে।
          আকাশে আলোতে
     নিমন্ত্রণ আসে যেন কোথা হতে,
          পথ রুদ্ধ চারি ধারে--
          মুখ ফুটে বলিতে না পারে
     অলক্ষ্য কী আচ্ছাদনে কেন সে আবৃতা।
          সে যেন অশোকবনে-সীতা,
চারি দিকে যারা আছে কেহ তার নহেক স্বকীয়;
     কে তারে পাঠাবে অঙ্গুরীয়
     বিচ্ছেদের অতল সমুদ্র-পারে।
     আঁখি তুলে তাই বারে বারে
চেয়ে দেখে নিরুত্তর নিঃশব্দ গগনে।
          কোন্‌ দেব নিত্যনির্বাসনে
              পাঠাল তাহারে!
          স্বর্গের বীণার তারে
          সংগীতে কি করেছিল ভুল।
              মহেন্দ্রের-দেওয়া ফুল
নৃত্যকালে খসে গেলে অন্যমনে দলেছিল কভু?
              আজও তবু
মন্দারের গন্ধ যেন আছে তার বিষাদে জড়ানো,
     অধরে রয়েছে তার ম্লান--
          সন্ধ্যার গোলাপ-সম--
মাঝখানে-ভেঙে-যাওয়া অমরার গীতি অনুপম।
              অদৃশ্য যে অশ্রুধারা
     আবিষ্ট করেছে তার চক্ষুতারা,
তাহা দিব্য বেদনার করুণানির্ঝরী--
              নাম কি ঝামরী।
আরো দেখুন
12
Verses
AGES AGO WHEN you opened the south gate of the garden of gods, and came down upon the first youth of the earth, 0 Spring; men and women rushed out of their houses, laughing and dancing, and pelting each other with flower-dust in a sudden madness of mirth.
Year after year you bring the same flowers that you scattered in your path in that earliest April. Therefore, to-day, in their pervading perfume, they breathe the sigh of the days that are now dreams-the clinging sadness of vanished worlds. Your breeze is laden with love-legends that have faded from all human language.
One day, with fresh wonder, you came into my life that was fluttered with its first love. Since then the tender timidness of that inexperienced joy comes hidden every year in the early green buds of your lemon flowers; your red roses carry in their burning silence all that was unutterable in me; the memory of lyric hours, those days of May, rustles in the thrill of your new leaves born again and again.
আরো দেখুন
36
Verses
THIS IS MY prayer to thee, my Lord-strike, strike at the root of penury in my heart.
Give me the strength lightly to bear my joys and sorrows.
Give me the strength to make my love fruitful in service.
Give me the strength never to disown the poor or bend my knees before insolent might.
Give me the strength to raise my mind high above daily trifles.
And give me the strength to surrender my strength to thy will with love.
আরো দেখুন