লেখন (23)

২৩

২৩

চান ভগবান প্রেম দিয়ে তাঁর

            গড়া হবে দেবালয়,

মানুষ আকাশে উঁচু করে  তোলে

            ইঁট পাথরের জয়॥  

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অসময়
Verses
বৃথা চেষ্টা রাখি দাও। স্তব্ধ নীরবতা
আপনি গড়িবে তুলি আপনার কথা।
আজি সে রয়েছে ধ্যানে--এ হৃদয় মম
তপোভঙ্গভয়ভীত তপোবনসম।
এমন সময়ে হেথা বৃথা তুমি প্রিয়া
বসন্তকুসুমমালা এসেছ পরিয়া,
এনেছ অঞ্চল ভরি যৌবনের স্মৃতি--
নিভৃত নিকুঞ্জে আজি নাই কোনো গীতি।
শুধু এ মর্মরহীন বনপথ-'পরি
তোমারি মঞ্জীর দুটি উঠিছে গুঞ্জরি।
প্রিয়তমে, এ কাননে এলে অসময়ে,
কালিকার গান আজি আছে মৌন হয়ে।
তোমারে হেরিয়া তারা হতেছে ব্যাকুল,
অকালে ফুটিতে চাহে সকল মুকুল।
আরো দেখুন
ঘাটে
Verses
         বাউলের সুর
    আমার       নাই-বা হল পারে যাওয়া।
               যে হাওয়াতে চলত তরী
                     অঙ্গেতে সেই লাগাই হাওয়া।
               নেই যদি-বা জমল পাড়ি
               ঘাট আছে তো বসতে পারি,
    আমার       আশার তরী ডুবল যদি
                     দেখব তোদের তরী বাওয়া।
               হাতের কাছে কোলের কাছে
               যা আছে সেই অনেক আছে,
    আমার       সারা দিনের এই কি রে কাজ
                     ও পার-পানে কেঁদে চাওয়া।
               কম কিছু মোর থাকে হেথা
               পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা,
    আমার       সেইখানেতেই কল্পলতা
                     যেখানে মোর দাবি-দাওয়া।
আরো দেখুন
2
Verses
সে যখন বেঁচে ছিল গো, তখন
যা দিয়েছে বারবার
তার প্রতিদান দিব যে এখন
সে সময় নাহি আর।
রজনী তাহার হয়েছে প্রভাত,
তুমি তারে আজি লয়েছ হে নাথ--
তোমারি চরণে দিলাম সঁপিয়া
কৃতজ্ঞ উপহার।
তার কাছে যত করেছিনু দোষ,
যত ঘটেছিল ত্রুটি,
তোমা-কাছে তার মাগি লব ক্ষমা
চরণের তলে লুটি।
তারে যাহা-কিছু দেওয়া হয় নাই,
তারে যাহা-কিছু সঁপিবারে চাই,
তোমারি পূজার থালায় ধরিনু
আজি সে প্রেমের হার।
আরো দেখুন