লেখন (158)

১৫৮

১৫৮

হতভাগা মেঘ পায় প্রভাতের সোনা--

          সন্ধ্যা না হতে ফুরায়ে ফেলিয়া

              ভেসে যায় আনমনা॥  

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মার্জনা
Verses
ওগো          প্রিয়তম, আমি তোমারে যে ভালোবেসেছি
   মোরে     দয়া করে কোরো মার্জনা কোরো মার্জনা।
ভীরু    পাখির মতন তব পিঞ্জরে এসেছি,
   ওগো,     তাই ব'লে দ্বার কোরো না রুদ্ধ কোরো না
মোর    যাহা-কিছু ছিল কিছুই পারি নি রাখিতে,
মোর    উতলা হৃদয় তিলেক পারি নি ঢাকিতে,
সখা,    তুমি রাখো ঢাকো, তুমি করো মোরে করুণা--
   ওগো,     আপনার গুণে অবলারে কোরো মার্জনা কোরো মার্জনা।
ওগো          প্রিয়তম, যদি নাহি পার ভালোবাসিতে
   তবু     ভালোবাসা কোরো মার্জনা কোরো মার্জনা।
তব     দুটি আঁখিকোণ ভরি দুটি কণা হাসিতে
   এই     অসহায়া-পানে চেয়ো না, বন্ধু, চেয়ো না।
আমি    সম্বরি বাস ফিরে যাব দ্রুতচরণে,
আমি    চকিত শরমে লুকাব আঁধার মরণে,
আমি    দু-হাতে ঢাকিব নগ্নহৃদয়বেদনা--
   ওগো     প্রিয়তম, তুমি অভাগীরে কোরো মার্জনা কোরো মার্জনা।
ওগো    প্রিয়তম যদি চাহ মোরে ভালোবাসিয়া
   মোর     সুখরাশি কোরো মার্জনা কোরো মার্জনা।
যবে          সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া
   তুমি     দূর হতে বসি হেসো না গো সখা, হেসো না।
যবে     রানীর মতন বসিব রতন-আসনে,
যবে     বাঁধিব তোমারে নিবিড় প্রণয়শাসনে,
যবে     দেবীর মতন পুরাব তোমার বাসনা--
   ওগো     তখন, হে নাথ, গরবীরে কোরো মার্জনা কোরো মার্জনা।
আরো দেখুন
10
Verses
আকাশের বাণী বাজে
     বাতাসের বীণাতে--
মাধবীরে ডাক দিল
     রবি-মুখ চিনাতে।
টুনটুনি নেচে নেচে
     দুলাইল লতাটি,
রবিরে শুনায়ে দিল
     ধরণীর কথাটি।
আরো দেখুন
ছবি-আঁকিয়ে
Verses
ছেঁড়াখোঁড়া মোর পুরোনো খাতায়
    ছবি আঁকি আমি যা আসে মাথায়
       যক্ষনি ছুটি পাই।
বঙ্কিম মামা বুঝিতে পারে না--
    বলে যে, কিছুই যায় না তো চেনা;
       বলে, কী হয়েছে, ছাই!
আমি বলি তারে, এই তো ভালুক,
    এই দেখো কালো বাঁদরের মুখ,
       এই দেখো লাল ঘোড়া--
রাজপুত্তুর কাল ভোর হলে
    দণ্ডক বনে যাবেন যে চ'লে--
       রথে হবে ওরে জোড়া।
উঁচু হয়ে আছে এই-যে পাহাড়,
    খোঁচা খোঁচা গায়ে ওঠে বাঁশ-ঝাড়,
       হেথা সিংহের বাসা।
এঁকে বেঁকে দেখো এই নদী চলে,
    নৌকো এঁকেছি ভেসে যায় জলে,
       ডাঙা দিয়ে যায় চাষা।
ঘাট থেকে জল এনেছে ঘড়ায়--
    শিবুঠাকুরের রান্না চড়ায়
       তিন কন্যা যে এই।
সাদা কাগজের চর করে ধূ ধূ,
সাদা হাঁস দুটো ব'সে আছে শুধু,
    কেউ কোত্থাও নেই।
গোল ক'রে আঁকা এই দেখো দিখি,
    সূর্যের ছবি ঠিক হয় নি কি,
       মেঘ এই দাগ যত।
শুধু কালি লেপা দেখিছ এ পাতে--
    আঁধার হয়েছে এইখানটাতে,
       ঠিক সন্ধ্যার মতো।
আমি তো পষ্ট দেখি সব-কিছু--
    শালবন দেখো এই উঁচুনিচু,
       মাছগুলো দেখো জলে।
"ছবি দেখিতে কি পায় সব লোকে--
    দোষ আছে তোর মামারই দু চোখে'
       বাবা এই কথা বলে।
আরো দেখুন