১০ (akasher bani baje)

আকাশের বাণী বাজে

     বাতাসের বীণাতে--

মাধবীরে ডাক দিল

     রবি-মুখ চিনাতে।

টুনটুনি নেচে নেচে

     দুলাইল লতাটি,

রবিরে শুনায়ে দিল

     ধরণীর কথাটি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

79
Verses
আমার বাণী আমার প্রাণে লাগে।
     যত তোমায় ডাকি, আমার
            আপন হৃদয় জাগে।
     শুধু তোমায় চাওয়া
     সে-ও আমার পাওয়া,
তাই তো পরান পরানপণে
            হাত বাড়িয়ে মাগে।
হায় অশক্ত, ভয়ে থাকিস পিছে!
    লাগলে সেবায় অশক্তি তোর
            আপনি হবে মিছে।
    পথ দেখাবার তরে
    যাব কাহার ঘরে,
যেমনি আমি চলি, তোমার
            প্রদীপ চলে আগে।
আরো দেখুন
171
Verses
LEAVES ARE silences'
around flowers which are their words.
আরো দেখুন
51
Verses
কহিল তারা,"জ্বালিব আলোখানি।
      আঁধার দূর হবে না-হবে,
            সে আমি নাহি জানি।'
আরো দেখুন