গীতোচ্ছ্বাস (gitochchhas)

নীরব বাঁশরিখানি বেজেছে আবার।

প্রিয়ার বারতা বুঝি এসেছে আমার

বসন্ত কানন মাঝে বসন্ত-সমীরে।

তাই বুঝি মনে পড়ে ভোলা গান যত!

তাই বুঝি ফুলবনে জাহ্নবীর তীরে

পুরাতন হাসিগুলি ফুটে শত শত।

তাই বুঝি হৃদয়ের বিস্মৃত বাসনা

জাগিছে নবীন হয়ে পল্লবের মতো।

জগৎ কমল বনে কমল-আসনা

কতদিন পরে বুঝি তাই এল ফিরে।

সে এল না এল তার মধুর মিলন,

বসন্তের গান হয়ে এল তার স্বর,

দৃষ্টি তার ফিরে এল, কোথা সে নয়ন?

চুম্বন এসেছে তার, কোথা সে অধর?

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বিচার
Verses
      বিচার করিয়ো না।
                 যেখানে তুমি রয়েছ, সে তো
                       জগতে এক কোণা।
                 যেটুকু তব দৃষ্টি যায়
                       সেটুকু কতখানি,
                 যেটুকু শোন তাহার সাথে
                       মিশাও নিজবাণী।
                 মন্দ-ভালো সাদা ও কালো
                       রাখিছ ভাগে ভাগে।
                 সীমানা মিছে আঁকিয়া তোল
                       আপন-রচা দাগে।
                 সুরের বাঁশি যদি তোমার
                       মনের মাঝে থাকে,
                 চলিতে পথে আপন-মনে
                       জাগায়ে দাও তাকে।
                 গানের মাঝে তর্ক নাই,
                       কাজের নাই তাড়া।
                 যাহার খুশি চলিয়া যাবে,
                       যে খুশি দিবে সাড়া।
                 হ'ক-না তারা কেহ-বা ভালো
                       কেহ-বা ভালো নয়,
                 এক পথেরি পথিক তারা
                       লহো এ পরিচয়।
                       বিচার করিয়ো না।
                 হায় রে হায়, সময় যায়,
                       বৃথা এ আলোচনা।
                 ফুলের বনে বেড়ার কোণে
                       হেরো অপরাজিতা
                 আকাশ হতে এনেছে বাণী,
                       মাটির সে যে মিতা।
                 ওই তো ঘাসে আষাঢ়মাসে
                       সবুজে লাগে বান, --
                 সকল ধরা ভরিয়া দিল
                       সহজ তার দান।
                 আপনা ভুলি সহজ সুখে
                       ভরুক তব হিয়া,
                 পথিক, তব পথের ধন
                       পথেরে যাও দিয়া।
আরো দেখুন
জীবন আমার যে অমৃত
Verses
জীবন আমার যে অমৃত
আপন-মাঝে গোপন রাখে
প্রতিদিনের আড়াল ভেঙে
কবে আমি দেখব তাকে।
তাহারি স্বাদ ক্ষণে ক্ষণে
পেয়েছি তো আপন মনে,
গন্ধ তারি মাঝে মাঝে
উদাস ক'রে আমায় ডাকে।
নানা রঙের ছায়ায় বোনা
এই আলোকের অন্তরালে
আনন্দরূপ লুকিয়ে আছে
দেখব না কি যাবার কালে।
যে নিরালায় তোমার দৃষ্টি
আপনি দেখে আপন সৃষ্টি
সেইখানে কি বারেক আমায়
দাঁড় করাবে সবার ফাঁকে।
আরো দেখুন
চিরায়মানা
Verses
যেমন আছ তেমনি এসো,
     আর কোরো না সাজ।
            বেণী নাহয় এলিয়ে রবে,
            সিঁথে নাহয় বাঁকা হবে,
            নাই বা হল পত্রলেখায়
                 সকল কারুকাজ।
            কাঁচল যদি শিথিল থাকে
                 নাইকো তাহে লাজ।
                        যেমন আছ তেমনি এসো,
                             আর কোরো না সাজ।
এসো দ্রুত চরণ দুটি
     তৃণের 'পরে ফেলে।
            ভয় কোরো না, অলক্তরাগ
            মোছে যদি মুছিয়া যাক--
            নূপুর যদি খুলে পড়ে
                 নাহয় রেখে এলে।
            খেদ কোরো না মালা হতে
                 মুক্তা খ'সে গেলে।
                        এসো দ্রুত চরণ দুটি
                             তৃণের 'পরে ফেলে।
হেরো গো, ওই আঁধার হল,
     আকাশ ঢাকে মেঘে।
            ও পার হতে দলে দলে
            বকের শ্রেণী উড়ে চলে,
            থেকে থেকে শূন্য মাঠে
                 বাতাস ওঠে জেগে।
            ওই রে গ্রামের গোষ্ঠ-মুখে            
                 ধেনুরা ধায় বেগে।
                        হেরো গো, ওই আঁধার হল,
                             আকাশ ঢাকে মেঘে।
প্রদীপখানি নিবে যাবে,
     মিথ্যা কেন জ্বাল?
            কে দেখতে পায় চোখের কাছে
            কাজল আছে কি না আছে?
            তরল তব সজল দিঠি
                 মেঘের চেয়ে কালো।
            আঁখির পাতা যেমন আছে
                 এমনি থাকা ভালো।
                        কাজল দিতে প্রদীপখানি
                             মিথ্যা কেন জ্বাল?
এসো হেসে সহজ বেশে
     আর কোরো না সাজ।
            গাঁথা যদি না হয় মালা
            ক্ষতি তাহে নাই গো বালা,
            ভূষণ যদি না হয় সারা
                 ভূষণে নাই কাজ।
            মেঘে মগন পূর্ব-গগন
                 বেলা নাই রে আজ--
                        এসো হেসে সহজ বেশে,
                        নাই বা হল সাজ।
আরো দেখুন