বাঁশি (bashi)

        ওগো, শোনো কে বাজায়!

বনফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়

অধর ছুঁয়ে বাঁশিখানি        চুরি করে হাসিখানি,

বঁধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়।

           ওগো শোনো কে বাজায়।

 

কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে,

বকুলগুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে।

যমুনারই কলতান         কানে আসে, কাঁদে প্রাণ,

আকাশে ঐ মধুর বিধু কাহার পানে হেসে চায়।

        ওগো, শোনো কে বাজায়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

22
Verses
           আশীর্বাদপত্রী
শ্রীমান প্রেমোৎপল
শ্রীমতী অমিয়া
           বিকশি কল্যাণবৃন্তে যুগলের হিয়া
           অন্তরে অমর হোক প্রেমের অমিয়া।
আরো দেখুন
77
Verses
EVERY CHILD comes with the message that God is not yet discouraged of man.
আরো দেখুন
ফাল্গুন
Verses
ফাল্গুনে বিকশিত
      কাঞ্চন ফুল,
ডালে ডালে পুঞ্জিত
      আম্রমুকুল।
চঞ্চল মৌমাছি
      গুঞ্জরি গায়,
বেণুবনে মর্মরে
      দক্ষিণবায়।
      স্পন্দিত নদীজল
           ঝিলিমিলি করে,
      জ্যোৎস্নার ঝিকিমিকি
           বালুকার চরে।
      নৌকা ডাঙায় বাঁধা,
           কাণ্ডারী জাগে,
      পূর্ণিমারাত্রির
           মত্ততা লাগে।
খেয়াঘাটে ওঠে গান
      অশ্বথতলে,
পান্থ বাজায়ে বাঁশি
      আন্‌মনে চলে।
ধায় সে বংশীরব
      বহুদূর গাঁয়,
জনহীন প্রান্তর
      পার হয়ে যায়।
      দূরে কোন্‌ শয্যায়
           একা কোন্‌ ছেলে
      বংশীর ধ্বনি শুনে
           ভাবে চোখ মেলে--
যেন কোন্‌ যাত্রী সে,
      রাত্রি অগাধ,
জ্যোৎস্নাসমুদ্রের
      তরী যেন চাঁদ।
      চলে যায় চাঁদে চ'ড়ে
           সারা রাত ধরি,
      মেঘেদের ঘাটে ঘাটে
           ছুঁ'য়ে যায় তরী।
      রাত কাটে, ভোর হ|য়,
           পাখি জাগে বনে--
      চাঁদের তরণী ঠেকে
           ধরণীর কোণে।
আরো দেখুন