মেঘ (megh)

আদি অন্ত হারিয়ে ফেলে

সাদা কালো আসন মেলে

     পড়ে আছে আকাশটা খোশ-খেয়ালি,

আমরা যে সব রাশি রাশি

মেঘের পুঞ্জ ভেসে আসি,

     আমার তারি খেয়াল, তারি হেঁয়ালি।

মোদের কিছু ঠিক-ঠিকানা নাই,

আমরা আসি, আমরা চলে যাই।

 

ওই-যে সকল জ্যোতির মালা

গ্রহতারা রবির ডালা

     জুড়ে আছে নিত্যকালের পসরা,

ওদের হিসেব পাকা খাতায়

আলোর লেখা কালো পাতায়,

     মোদের তরে আছে মাত্র খসড়া--

রঙ-বেরঙের কলম দিয়ে এঁকে

যেমন খুশি মোছে আবার লেখে।

 

আমরা কভু বিনা কাজে

ডাক দিয়ে যাই মাঝে মাঝে,

     অকারণে মুচকে হাসি হামেশা।

তাই বলে সব মিথ্যে নাকি।

বৃষ্টি সে তো নয়কো ফাঁকি,

     বজ্রটা তো নিতান্ত নয় তামাশা।

শুধু আমরা থাকি নে কেউ ভাই,

হাওয়ায় আসি হাওয়ায় ভেসে যাই।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শেষ হিসাব
Verses
চেনাশোনার সাঁঝবেলাতে
          শুনতে আমি চাই--
পথে পথে চলার পালা
          লাগল কেমন, ভাই।
দুর্গম পথ ছিল ঘরেই,
          বাইরে বিরাট পথ--
তেপান্তরের মাঠ কোথা-বা,
          কোথা-বা পর্বত।
কোথা-বা সে চড়াই উঁচু,
          কোথা-বা উতরাই,
                   কোথা-বা পথ নাই।
মাঝে-মাঝে জুটল অনেক ভালো--
          অনেক ছিল বিকট মন্দ,
                   অনেক কুশ্রী কালো।
ফিরেছিলে আপন মনের
          গোপন অলিগলি,
পরের মনের বাহির-দ্বারে
          পেতেছে অঞ্জলি।
আশাপথের রেখা বেয়ে
          কতই এলে গেলে,
পাওনা ব'লে যা পেয়েছ
          অর্থ কি তার পেলে।
                   অনেক কেঁদে-কেটে
ভিক্ষার ধন জুটিয়েছিলে
          অনেক রাস্তা হেঁটে।
পথের মধ্যে লুঠেল দস্যু
          দিয়েছিল হানা,
উজাড় করে নিয়েছিল
          ছিন্ন ঝুলিখানা।
অতি কঠিন আঘাত তারা
          লাগিয়েছিল বুকে--
ভেবেছিলুম, চিহ্ন নিয়ে
          সে সব গেছে চুকে।
হাটে-বাটে মধুর যাহা
          পেয়েছিলুম খুঁজি,
মনে ছিল, যত্নের ধন
          তাই রয়েছে পুঁজি।
হায় রে ভাগ্য, খোলো তোমার ঝুলি।
          তাকিয়ে দেখো, জমিয়েছিলে ধূলি।
নিষ্ঠুর যে ব্যর্থকে সে    
          করে যে বর্জিত,
দৃঢ় কঠোর মুষ্টিতলে
          রাখে সে অর্জিত
নিত্যকালের রতন-কণ্ঠহার;
          চিরমূল্য দেয় সে তারে
                   দারুণ বেদনার।
আর যা-কিছু জুটেছিল
          না চাহিতেই পাওয়া--
আজকে তারা ঝুলিতে নেই,
          রাত্রিদিনের হাওয়া
ভরল তারাই, দিল তারা
          পথে চলার মানে,
রইল তারাই একতারাতে
          তোমার গানে গানে।
আরো দেখুন
35
Verses
THE BREEZE whispers to the lotus,
'What is thy secret?'
It is myself,' says the lotus,
'Steal it and I disappear!'
আরো দেখুন
১৩৪
Verses
১৩৪
জীবন-খাতার অনেক পাতাই
এমনিতরো শূন্য থাকে;
আপন মনের ধেয়ান দিয়ে
পূর্ণ করে লও না তাকে।
সেথায় তোমার গোপন কবি
রচুক আপন স্বর্গছবি,
পরশ করুক দৈববাণী
সেথায় তোমার কল্পনাকে॥    
আরো দেখুন