উৎসৃষ্ট (utkrishto)

মিথ্যে তুমি গাঁথলে মালা

       নবীন ফুলে,

ভেবেছ কি কণ্ঠে আমার

       দেবে তুলে?

দাও তো ভালোই, কিন্তু জেনো

       হে নির্মলে,

আমার মালা দিয়েছি ভাই

       সবার গলে।

যে-ক'টা ফুল ছিল জমা

       অর্ঘ্যে মম

উদ্দেশেতে সবায় দিনু--

       নমো নমঃ।

 

কেউ বা তাঁরা আছেন কোথা

       কেউ জানে না,

কারো বা মুখ ঘোমটা-আড়ে

       আধেক চেনা।

কেউ বা ছিলেন অতীত কালে

       অবন্তীতে,

এখন তাঁরা আছেন শুধু

       কবির গীতে।

সবার তনু সাজিয়ে মাল্যে

       পরিচ্ছদে

কহেন বিধি "তুভ্যমহং            

       সম্প্রদদে'।

 

হৃদয় নিয়ে আজ কি প্রিয়ে

       হৃদয় দেবে?

হায় ললনা, সে প্রার্থনা

       ব্যর্থ এবে।

কোথায় গেছে সেদিন আজি

       যেদিন মম

তরুণ-কালে জীবন ছিল

       মুকুলসম,

সকল শোভা সকল মধু

       গন্ধ যত

বক্ষোমাঝে বন্ধ ছিল

       বন্দীমত।

 

আজ যে তাহা ছড়িয়ে গেছে

       অনেক দূরে--

অনেক দেশে, অনেক বেশে,

       অনেক সুরে।

কুড়িয়ে তারে বাঁধতে পারে

       একটিখানে

এমনতরো মোহন-মন্ত্র

       কেই বা জানে!

নিজের মন তো দেবার আশা

       চুকেই গেছে,

পরের মনটি পাবার আশায়

       রইনু বেঁচে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

12
Verses
"হায়    গগন নহিলে তোমারে ধরিবে কে বা
ওগো   তপন তোমার স্বপন দেখি যে,করিতে পারি নে সেবা।'
                  শিশির কহিল কাঁদিয়া,
                  "তোমারে রাখি যে বাঁধিয়া
          হে রবি,এমন নাহিকো আমার বল।
          তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন কেবলি অশ্রুজল।'
        
"আমি    বিপুল কিরণে ভুবন করি যে আলো,
তবু    শিশিরটুকুরে ধরা দিতে পারি
          বাসিতে পারি যে ভালো।'
          শিশিরের বুকে আসিয়া
          কহিল তপন হাসিয়া,
"ছোটো হয়ে আমি রহিব তোমারে ভরি,
      তোমার ক্ষুদ্র জীবন গড়িব
          হাসির মতন করি।'
আরো দেখুন
ভালো করে বলে যাও
Verses
            ওগো, ভালো করে বলে যাও।
                 বাঁশরি বাজায়ে যে কথা জানাতে
                      সে-কথা বুঝায়ে দাও।
যদি             না বলিবে কিছু, তবে কেন এসে
                      মুখপানে শুধু চাও!
            আজি       অন্ধতামসী নিশি।
                 মেঘের আড়ালে গগনের তারা
                      সবগুলি গেছে মিশি।
শুধু            বাদলের বায় করি হায়-হায়
                      আকূলিছে দশ দিশি।
            আমি       কুন্তল দিব খুলে।
                 অঞ্চলমাঝে ঢাকিব তোমায়
                      নিশীথনিবিড় চুলে।
ছুটি            বাহুপাশে বাঁধি নত মুখখানি
                      বক্ষে লইব তুলে।
            সেথা        নিভৃতনিলয়সুখে
                 আপনার মনে বলে যেয়ো কথা
                      মিলনমুদিত বুকে,
   আমি        নয়ন মুদিয়া শুনিব কেবল
                      চাহিব না মুখে মুখে।
            যবে         ফুরাবে তোমার কথা
                 যে যেমন আছি রহিব বসিয়া
                      চিত্রপুতলি যথা।
শুধু            শিয়রে দাঁড়ায়ে করে কানাকানি
                      মর্মর তরুলতা।
            শেষে       রজনীর অবসানে
                 অরুণ উদিলে, ক্ষণেকের তরে
                      চাব দুঁহু দোঁহা-পানে।
   ধীরে        ঘরে যাব ফিরে দোঁহে দুই পথে
                      জলভরা দু'নুয়ানে।
            তবে        ভালো করে বলে যাও।
                 আঁখিতে বাঁশিতে যে কথা ভাষিতে
                      সে কথা বুঝায়ে দাও।
শুধু            কম্পিত সুরে আধো ভাষা পূরে
                      কেন এসে গান গাও!
আরো দেখুন
226
Verses
THOSE WHO have everything but thee, my God, laugh at those who have nothing but thyself.
আরো দেখুন