ভীরুতা (bhiruta)

গভীর সুরে গভীর কথা

     শুনিয়ে দিতে তোরে

            সাহস নাহি পাই।

মনে মনে হাসবি কিনা

     বুঝব কেমন করে?

            আপনি হেসে তাই

            শুনিয়ে দিয়ে যাই--

ঠাট্টা করে ওড়াই সখী,

            নিজের কথাটাই।

হাল্কা তুমি কর পাছে

            হাল্কা করি ভাই,

            আপন ব্যথাটাই।

 

সত্য কথা সরলভাবে

     শুনিয়ে দিতে তোরে

            সাহস নাহি পাই।

অবিশ্বাসে হাসবি কিনা

     বুঝব কেমন করে?

            মিথ্যা ছলে তাই

            শুনিয়ে দিয়ে যাই,

উল্টা করে বলি আমি

            সহজ কথাটাই।

ব্যর্থ তুমি কর পাছে

            ব্যর্থ করি ভাই,

            আপন ব্যথাটাই।

 

সোহাগ-ভরা প্রাণের কথা

     শুনিয়ে দিতে তোরে

            সাহস নাহি পাই।

সোহাগ ফিরে পাব কিনা

     বুঝব কেমন করে?

            কঠিন কথা তাই

            শুনিয়ে দিয়ে যাই,

গর্বছলে দীর্ঘ করি

            নিজের কথাটাই।

ব্যথা পাছে না পাও তুমি

            লুকিয়ে রাখি তাই

            নিজের ব্যথাটাই।

 

ইচ্ছা করে নীরব হয়ে

     রহিব তোর কাছে,

            সাহস নাহি পাই।

মুখের 'পরে বুকের কথা

     উথ্‌লে ওঠে পাছে

            অনেক কথা তাই

            শুনিয়ে দিয়ে যাই,

কথার আড়ে আড়াল থাকে

           মনের কথাটাই।

তোমায় ব্যথা লাগিয়ে শুধু

            জাগিয়ে তুলি ভাই

            আপন ব্যথাটাই।

 

ইচ্ছা করি সুদূরে যাই,

     না আসি তোর কাছে।

            সাহস নাহি পাই।

তোমার কাছে ভীরুতা মোর

     প্রকাশ হয় রে পাছে

            কেবল এসে তাই

            দেখা দিয়েই যাই,

স্পর্ধাতলে গোপন করি

            মনের কথাটাই।

নিত্য তব নেত্রপাতে

            জ্বালিয়ে রাখি ভাই,

            আপন ব্যথাটাই।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

59
Verses
পতিত ক্ষেতের ধূসরিত ভূমে
   আগামী ফসল নিমগন ঘুমে,
       আলোর আড়ালে ভূতলের নীচে
          সোনার স্বপন অঙ্কুরিছে
              মাটির মন্ত্রবলে।
সে মহামন্ত্র আশীর্বাদের
   গোপনে লভিছে মন তোমাদের,
       ভবিষ্যতের উদার আশার
          সেই তো বাহন-- পুণ্যভাষার
              ধীরে ধীরে ফল ফলে।
মিলাইয়া হাত দেবে ও মানবে
   একত্র হয়ে কাজ করি যবে
       পৌরুষ তবে সার্থক হয়,
          দেবতাপ্রসাদ নিজগুণে লয়--
              জিৎ হয় মানবেরই।
আকাশের আলো বৃষ্টির জল
   যত কেন নামে সবই নিষ্ফল--
       নিজের শক্তি না যদি জাগাই
          তবে কাঁটাগাছ আর আগাছাই
              মাঠ বাট ফেলে ঘেরি।
আরো দেখুন
6
Verses
TWO LITTLE bare feet flit over the ground, and seem to embody that metaphor, 'Flowers are the footprints of summer.'
        They lightly impress on the dust the chronicle of their adventure, to be erased by a passing breeze.
Come, stray into my heart, you tender little feet, and leave the everlasting print of songs on my dreamland path.
আরো দেখুন
1
Verses
সেদিন আমার জন্মদিন।
প্রভাতের প্রণাম লইয়া
উদয়দিগন্ত-পানে মেলিলাম আঁখি,
দেখিলাম সদ্যস্নাত উষা
আঁকি দিল আলোকচন্দনলেখা
হিমাদ্রির হিমশুভ্র পেলব ললাটে।
যে মহাদূরত্ব আছে নিখিল বিশ্বের মর্মস্থানে
তারি আজ দেখিনু প্রতিমা
গিরীন্দ্রের সিংহাসন-'পরে।
পরম গাম্ভীর্যে যুগে যুগে
ছায়াঘন অজানারে করিছে পালন
পথহীন মহারণ্য-মাঝে,
অভ্রভেদী সুদূরকে রেখেছে বেষ্টিয়া
দুর্ভেদ্য দুর্গমতলে
উদয়-অস্তের চক্রপথে।
আজি এই জন্মদিনে
দূরত্বের অনুভব অন্তরে নিবিড় হয়ে এল।
যেমন সুদূর ওই নক্ষত্রের পথ
নীহারিকা-জ্যোতির্বাষ্প-মাঝে
রহস্যে আবৃত,
আমার দূরত্ব আমি দেখিলাম তেমনি দুর্গমে-
অলক্ষ্য পথের যাত্রী, অজানা তাহার পরিণাম।
আজি এই জন্মদিনে
দূরের পথিক সেই তাহারি শুনিনু পদক্ষেপ
নির্জন সমুদ্রতীর হতে।
আরো দেখুন