বিদায়রীতি (bidayriti)

হায় গো রানী, বিদায়বাণী

       এমনি করে শোনে?

ছি ছি, ওই-যে হাসিখানি

       কাঁপছে আঁখিকোণে!

এতই বারে বারে কি রে

মিথ্যা বিদায় নিয়েছি রে,

ভাবছ তুমি মনে মনে

       এ লোকটি নয় যাবার--

দ্বারের কাছে ঘুরে ঘুরে

       ফিরে আসবে আবার।

 

আমায় যদি শুধাও তবে

       সত্য করেই বলি--

আমারো সেই সন্দেহ হয়

       ফিরে আসব চলি।

বসন্তদিন আবার আসে,

পূর্ণিমা-রাত আবার হাসে,

বকুল ফোটে রিক্ত শাখায়--

       এরাও তো নয় যাবার।

সহস্র বার বিদায় নিয়ে

এরাও ফেরে আবার।

 

একটুখানি মোহ তবু

       মনের মধ্যে রাখো,

মিথ্যেটারে একেবারেই

       জবাব দিয়ো নাকো।

ভ্রমক্রমে ক্ষণেক-তরে

       এনো গো জল আঁখির 'পরে

আকুল স্বরে যখন কব

       "সময় হল যাবার'।

তখন নাহয় হেসো, যখন

       ফিরে আসব আবার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

43
Verses
THE FISH IN the water is silent, the animal on the earth is noisy, the bird in the air is singing,
But Man has in him the silence of the sea, the noise of the
earth and the music of the air.
আরো দেখুন
আয়না দেখেই চমকে বলে
Verses
আয়না দেখেই চমকে বলে,
     'মুখ যে দেখি ফ্যাকাশে,
বেশিদিন আর বাঁচব না তো--'
     ভাবছে বসে একা সে।
ডাক্তারেরা লুটল কড়ি,
খাওয়ায় জোলাপ, খাওয়ায় বড়ি,
     অবশেষে বাঁচল না সেই
       বয়স যখন একাশি।
আরো দেখুন
মেঘের খেলা
Verses
        স্বপ্ন যদি হ'ত জাগরণ,
        সত্য যদি হ'ত কল্পনা,
তবে এ ভালোবাসা              হ'ত না হত-আশা
        কেবল কবিতার জল্পনা।
        মেঘের খেলা-সম হ'ত সব
        মধুর মায়াময় ছায়াময়।
কেবল আনাগোনা,          নীরবে জানাশোনা,
        জগতে কিছু আর কিছু নয়।
        কেবল মেলামেশা গগনে,
        সুনীল সাগরের পরপারে
সুদূরে ছায়াগিরি            তাহারে ঘিরি ঘিরি
        শ্যামল ধরণীর ধারে ধারে।
        কখনো ধীরে ধীরে ভেসে যায়,
        কখনো মিশে যায় ভাঙিয়া--
কখনো ঘননীল       বিজুলি-ঝিলিমিলি,
        কখনো উষারাগে রাঙিয়া।
        যেমন প্রাণপণ বাসনা
        তেমনি বাধা তার সুকঠিন
সকলি লঘু হয়ে      কোথায় যেত বয়ে,
        ছায়ার মতো হত কায়াহীন।
        চাঁদের আলো হত সুখহাস,
        অশ্রু শরতের বরষণ।
সাক্ষী করি বিধু          মিলন হত মৃদু
        কেবল প্রাণে প্রাণে পরশন।
        শান্তি পেত এই চিরতৃষা
        চিত্ত চঞ্চল সকাতর,
প্রেমের থরে থরে        বিরাম জাগিত রে--
        দুখের ছায়া মাঝে রবিকর।
আরো দেখুন