৫০ (ayna dekhei chomke bole)

আয়না দেখেই চমকে বলে,

     'মুখ যে দেখি ফ্যাকাশে,

বেশিদিন আর বাঁচব না তো--'

     ভাবছে বসে একা সে।

ডাক্তারেরা লুটল কড়ি,

খাওয়ায় জোলাপ, খাওয়ায় বড়ি,

     অবশেষে বাঁচল না সেই

       বয়স যখন একাশি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

৩৩
Verses
৩৩
আকাশে উঠিল বাতাস, তবুও নোঙর রহিল পাঁকে,
অধীর তরণী খুঁজিয়া না পায় কোথায় সে মুখ ঢাকে॥
আরো দেখুন
ভিখারি
Verses
ভৈরবী । একতালা
ওগো   কাঙাল, আমারে কাঙাল করেছ,
             আরো কি তোমার চাই?
ওগো   ভিখারি, আমার ভিখারি, চলেছ
             কি কাতর গান গাই'?
         প্রতিদিন প্রাতে নব নব ধনে
         তুষিব তোমারে সাধ ছিল মনে
             ভিখারি, আমার ভিখারি!
হায়     পলকে সকলি সঁপেছি চরণে,
             আর তো কিছুই নাই।
ওগো   কাঙাল, আমারে কাঙাল করেছ,
             আরো কি তোমার চাই?
আমি    আমার বুকের আঁচল ঘেরিয়া
             তোমারে পরানু বাস,
আমি    আমার ভুবন শূন্য করেছি
             তোমার পুরাতে আশ।
         মম প্রাণমন যৌবন নব
         করপুটতলে পড়ে আছে তব,
             ভিখারি, আমার ভিখারি!
হায়,    আরো যদি চাও, মোরে কিছু দাও,
             ফিরে আমি দিব তাই।
ওগো   কাঙাল, আমারে কাঙাল করেছ,
             আরো কি তোমার চাই?
আরো দেখুন
3
Verses
THE WIND is up, I set, my sail of songs,
Steersman, sit at 'the helm.
For my boat is fretting to be free, to dance in the rhythm of the wind and water.
The day is spent, it is evening.
My friends of the shore have taken leave.
Loose the chain and heave the anchor, we sail by the starlight.
The wind is stirred into the murmur of music at this time of my departure.
Steersman, sit at the helm.
আরো দেখুন