১১০ (amar praner majhe jemon kore)

আমার    প্রাণের মাঝে যেমন করে

                     নাচে তোমার প্রাণ

আমার    প্রেমে তেমনি তোমার প্রেমের

                     বহুক-না তুফান।

            রসের বরিষনে

  তারে   মিলাও সবার সনে,

      অঞ্জলি মোর ছাপিয়ে দিয়ে

          হোক সে তোমার দান।

 

আমার    হৃদয় সদা আমার মাঝে

                     বন্দী হয়ে থাকে।

তোমার   আপন পাশে নিয়ে তুমি

                     মুক্ত করো তাকে।

                যেমন তোমার তারা,

  তোমার       ফুলটি যেমন ধারা,

         তেমনি তারে তোমার করো

                যেমন তোমার গান।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

80
Verses
THE WORLD is the ever-changing foam
that floats on the surface of a sea of silence.
আরো দেখুন
61
Verses
এ মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জালে,
এই পুঞ্জপুঞ্জীভূত জড়ের জঞ্জালে,
মৃত আবর্জনা। ওরে, জাগিতেই হবে
এ দীপ্ত প্রভাতকালে, এ জাগ্রত ভবে
এই কর্মধামে। দুই নেত্র করি আঁধা
জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা,
আচারে বিচারে বাধা, করি দিয়া দূর
ধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুর
আনন্দে উদার উচ্চ।
সমস্ত তিমির
ভেদ করি দেখিতে হইবে ঊর্দ্ধশির
এক পূর্ণ জ্যোতির্ময়ে অনন্ত ভুবনে।
ঘোষণা করিতে হবে অসংশয়মনে--
"ওগো দিব্যধামবাসী দেবগণ যত,
মোরা অমৃতের পুত্র তোমাদের মতো।'
আরো দেখুন
ঈষৎ দয়া
Verses
চক্ষে তোমার কিছু বা করুণা ভাসে,
ওষ্ঠ তোমার কিছু কৌতুকে হাসে,
          মৌনে তোমার কিছু লাগে মৃদু সুর।
আলো-আঁধারের বন্ধনে আমি বাঁধা,
আশানিরাশায় হৃদয়ে নিত্য ধাঁধা;
          সঙ্গ যা পাই তারই মাঝে রহে দূর।
                  
নির্মম হতে কুণ্ঠিত হও মনে;
অনুকম্পার কিঞ্চিত কম্পনে
          ক্ষণিকের তরে ছলকে কণিক সুধা।
ভাণ্ডার হতে কিছু এনে দাও খুঁজি,
অন্তরে তাহা ফিরাইয়া লও বুঝি,
          বাহিরের ভোজে হৃদয়ে গুমরে ক্ষুধা।
ওগো মল্লিকা, তব ফাল্গুনরাতি
অজস্র দানে আপনি উঠে যে মাতি,
          সে দাক্ষিণ্য দক্ষিণবায়ু-তরে!
তার সম্পদ সারা অরণ্য ভরি--
গন্ধের ভরে মন্থর উত্তরী
          কুঞ্জ কুঞ্জ লুণ্ঠিত ধূলি-'পরে।
উত্তরবায়ু আমি ভিক্ষুকসম
হিমনিশ্বাসে জানাই মিনতি মম
          শুষ্ক শাখার বীথিকারে চঞ্চলি।
অকিঞ্চনের রোদনে ধেয়ান টুটে,
কৃপণ দয়ায় ক্বচিৎ একটি ফুটে
          অবগুণ্ঠিত অকাল পুষ্পকলি।
যত মনে ভাবি, রাখি তারে সঞ্চিয়া,
ছিঁড়িয়া কাড়িয়া লয় মোরে বঞ্চিয়া
          প্রলয়প্রবাহে ঝ'রে-পড়া যত পাতা।
বিস্ময় লাগে আশাতীত সেই দানে,
ক্ষীণ সৌরভে ক্ষণগৌরব আনে--
          বরণমাল্য হয় না তাহাতে গাঁথা।
আরো দেখুন