১১১ (mor sondhyay tumi sundor beshe)

মোর      সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ,

               তোমায়করি গো নমস্কার।

মোর      অন্ধকারের অন্তরে তুমি হেসেছ,

                তোমায়করি গো নমস্কার।

এই        নম্র নীরব সৌম্য গভীর আকাশে

                 তোমায়করি গো নমস্কার।

এই        শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে

                 তোমায় করি গো নমস্কার।

এই        ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল আসনে

                 তোমায়করি গো নমস্কার।

এই        স্তব্ধ তারার মৌন-মন্ত্র-ভাষণে

                 তোমায়করি গো নমস্কার।

এই        কর্ম-অন্তে নিভৃত পান্থশালাতে

                 তোমায়করি গো নমস্কার।

এই        গন্ধ-গহন সন্ধ্যা-কুসুম-মালাতে

                 তোমায় করি গো নমস্কার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নিঃশেষ
Verses
শরৎবেলার বিত্তবিহীন মেঘ
          হারায়েছে তার ধারাবর্ষণ-বেগ;
ক্লান্তি-আলসে যাত্রার পথে দিগন্ত আছে চুমি,
          অঞ্জলি তব বৃথা তুলিয়াছ হে তরুণী বনভূমি।
শান্ত হয়েছে দিক্‌হারা তার ঝড়ের মত্ত লীলা,
          বিদ্যুৎপ্রিয়া স্মৃতির গভীরে হল অন্তঃশীলা
সময় এসেছে, নির্জনগিরিশিরে
          কালিমা ঘুচায়ে শুভ্র তুষারে মিশে যাবে ধীরে ধীরে।
অস্তসাগরপশ্চিমপারে সন্ধ্যা নামিবে যবে
          সপ্তঋষির নীরব বীণার রাগিণীতে লীন হবে।
                 তবু যদি চাও শেষদান তার পেতে,
ওই দেখো ভরা খেতে
                 পাকা ফসলের দোদুল্য অঞ্চলে
          নিঃশেষে তার সোনার অর্ঘ্য রেখে গেছে ধরাতলে।
                 সে কথা স্মরিয়ো, চলে যেতে দিয়ো তারে--
          লজ্জা দিয়ো না নিঃস্ব দিনের নিঠুর রিক্ততারে।
আরো দেখুন
50
Verses
I.126. murali bajat akhand sadaye
THE FLUTE OF the Infinite is played without ceasing, and its sound is love:
When love renounces all limits, it reaches truth.
How widely the fragrance spreads! It has no end, nothing stands in its way.
The form of this melody is bright like a million suns: incomparably sounds the vina, the vina of the notes of truth.
আরো দেখুন
6
Verses
MY WORDS that are slight
may lightly dance upon time's waves
when my works heavy with import have gone down.
আরো দেখুন