৯২ (amar hiyar majhe lukiyechhile)

আমার    হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

                               দেখতে আমি পাই নি।

            বাহিরপানে চোখ মেলেছি

                               হৃদয়পানেই চাই নি।

            আমার সকল ভালোবাসায়,

            সকল আঘাত, সকল আশায়,

            তুমি ছিলে আমার কাছে,

                               তোমার কাছে যাই নি।

 

            তুমি মোর আনন্দ হয়ে

                               ছিলে আমার খেলায়।

            আনন্দে তাই ভুলে ছিলেম,

                               কেটেছে দিন হেলায়।

            গোপন রহি গভীর প্রাণে

            আমার দুঃখ-সুখের গানে

            সুর দিয়েছ তুমি,আমি

                               তোমার গান তো গাই নি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

85
Verses
চাহিছে কীট মৌমাছির
      পাইতে অধিকার--
করিল নত ফুলের শির
      দারুণ প্রেম তার।
আরো দেখুন
আত্ম-অপমান
Verses
মোছো তবে অশ্রুজল, চাও হাসিমুখে
বিচিত্র এ জগতের সকলের পানে।
মানে আর অপমানে সুখে আর দুখে
নিখিলের ডেকে লও প্রসন্ন পরানে।
কেহ ভালোবাসে কেহ নাহি ভালোবাসে,
কেহ দূরে যায় কেহ কাছে চলে আসে,
আপনার মাঝে গৃহ পেতে চাও যদি
আপনারে ভুলে তবে থাকো নিরবধি।
ধনীর সন্তান আমি, নহি গো ভিখারি,
হৃদয়ে লুকানো আছে প্রেমের ভাণ্ডার,
আমি ইচ্ছা করি যদি বিলাইতে পারি
গভীর সুখের উৎস হৃদয় আমার।
দুয়ারে দুয়ারে ফিরি মাগি অন্নপান
কেন আমি করি তবে আত্ম-অপমান!
আরো দেখুন
31
Verses
II. 100. nis din salai ghaw
A SORE PAIN troubles me day and night, and I cannot sleep;
I long for the meeting with my Beloved, and my father's house gives me pleasure no more.
The gates of the sky are opened, the temple is revealed:
I meet my husband, and leave at His feet the offering of my body and my mind.
আরো দেখুন