আত্ম-অপমান (atmo opoman)

মোছো তবে অশ্রুজল, চাও হাসিমুখে

বিচিত্র এ জগতের সকলের পানে।

মানে আর অপমানে সুখে আর দুখে

নিখিলের ডেকে লও প্রসন্ন পরানে।

কেহ ভালোবাসে কেহ নাহি ভালোবাসে,

কেহ দূরে যায় কেহ কাছে চলে আসে,

আপনার মাঝে গৃহ পেতে চাও যদি

আপনারে ভুলে তবে থাকো নিরবধি।

ধনীর সন্তান আমি, নহি গো ভিখারি,

হৃদয়ে লুকানো আছে প্রেমের ভাণ্ডার,

আমি ইচ্ছা করি যদি বিলাইতে পারি

গভীর সুখের উৎস হৃদয় আমার।

দুয়ারে দুয়ারে ফিরি মাগি অন্নপান

কেন আমি করি তবে আত্ম-অপমান!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গানের জাল
Verses
দৈবে তুমি
          কখন নেশায় পেয়ে
আপন-মনে
          যাও চলে গান গেয়ে।
যে আকাশে সুরের লেখা লেখ
          বুঝি না তা, কেবল রহি চেয়ে।
   হৃদয় আমার অদৃশ্যে যায় চলে,
   প্রতিদিনের ঠিকঠিকানা ভোলে--
   মৌমাছিরা আপনা হারায় যেন
          গন্ধের পথ বেয়ে।
          গানের টানা জালে
   নিমেষ-ঘেরা বাঁধন হতে
          টানে অসীম কালে।
   মাটির আড়াল করি ভেদন
     স্বর্গলোকের আনে বেদন,
          পরান ফেলে ছেয়ে।
আরো দেখুন
223
Verses
লেখে স্বর্গে মর্তে মিলে
        দ্বিপদীর শ্লোক--
আকাশ প্রথম পদে
        লিখিল আলোক,
ধরণী শ্যামল পত্রে
        বুলাইল তুলি
লিখিল আলোর মিল
        নির্মল শিউলি।
আরো দেখুন
আধখানা বেল
Verses
     আধখানা বেল
       খেয়ে কানু বলে,--
          'কোথা গেল বেল
                   একখানা।'
     আধা গেলে শুধু
       আধা বাকি থাকে,
          যত করি আমি
                 ব্যাখ্যানা,
সে বলে, 'তাহলে মহা ঠকিলাম,
আমি তো দিয়েছি ষোল আনা দাম।'--
     হাতে হাতে সেটা করিল প্রমাণ
          ঝাড়া দিয়ে তার
              ব্যাগখানা।
আরো দেখুন