৯১ (tomar kachhe chaine ami)

   তোমার কাছে চাই নে আমি

                    অবসর।

আমি         গান শোনাব গানের পর।

    বাইরে হোথায় দ্বারের কাছে

    কাজের লোকে দাঁড়িয়ে আছে,

           আশা ছেড়ে যাক-না ফিরে

                     আপন ঘর।

আমি     গান শোনাব গানের পর।

জানি না এর কোন্‌টা ভালো কোন্‌টা নয়।

জানি না কে কোন্‌টা রাখে কোন্‌টা লয়।

    চলবে হৃদয় তোমার পানে

    শুধু আপন চলার গানে,

             ঝরার সুখে ঝরবে সুরের

                     এ নির্ঝর।

আমি        গান শোনাব গানের পর।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

প্রত্যক্ষ প্রমাণ
Verses
বজ্র কহে, দূরে আমি থাকি যতক্ষণ
আমার গর্জনে বলে মেঘের গর্জন,
বিদ্যুতের জ্যোতি বলি মোর জ্যোতি রটে,
মাথায় পড়িলে তবে বলে--বজ্র বটে!
আরো দেখুন
15
Verses
অস্তরবিরে দিল মেঘমালা
      আপন স্বর্ণরাশি,
উদিত শশীর তরে বাকি রহে
      পাণ্ডুবরন হাসি।
আরো দেখুন
54
Verses
আমারে সৃজন করি যে মহাসম্মান
দিয়েছ আপন হস্তে, রহিতে পরান
তার অপমান যেন সহ্য নাহি করি।
যে আলোক জ্বালায়েছ দিবস-শর্বরী
তার ঊর্ধ্বশিখা যেন সর্ব-উচ্চে রাখি,
অনাদর হতে তারে প্রাণ দিয়া ঢাকি।
মোর মনুষ্যত্ব সে যে তোমারি প্রতিমা,
আত্মার মহত্ত্বে মম তোমারি মহিমা
মহেশ্বর!
সেথায় যে পদক্ষেপ করে,
অবমান বহি আনে অবজ্ঞার ভরে,
হোক-না সে মহারাজ বিশ্বমহীতলে
তারে যেন দণ্ড দিই দেবদ্রোহী বলে
সর্বশক্তি লয়ে মোর। যাক আর সব,
আপন গৌরবে রাখি তোমার গৌরব।
আরো দেখুন