৯২ (ekhane to badha pother)

এখানে তো বাঁধা পথের

           অন্ত না পাই,

চলতে গেলে পথ ভুলি যে

           কেবলি তাই।

তোমার জলে, তোমার স্থলে,

তোমার সুনীল আকাশতলে,

      কোনোখানে কোনো পথের

           চিহ্নটি নাই।

পথের খবর পাখির পাখায়

           লুকিয়ে থাকে।

তারার আগুন পথের দিশা

           আপনি রাখে।

ছয় ঋতু ছয় রঙিন রথে

যায় আসে যে বিনা পথে,

      নিজেরে সেই অচিন-পথের

           খবর শুধাই।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

33
Verses
তখন করি নি, নাথ, কোনো আয়োজন;
বিশ্বের সবার সাথে, হে বিশ্বরাজন‌,
অজ্ঞাতে আসিতে হাসি আমার অন্তরে
কত শুভদিনে; কত মুহূর্তের 'পরে
অসীমের চিহ্ন লিখে গেছ! লই তুলি
তোমার স্বাক্ষর-আঁকা সেই ক্ষণগুলি--
দেখি তারা স্মৃতি-মাঝে আছিল ছড়ায়ে
কত-না ধূলির সাথে,আছিল জড়ায়ে
ক্ষণিকের কত তুচ্ছ সুখদুঃখ ঘিরে!
হে নাথ, অবজ্ঞা করি যাও নাই ফিরে
আমার সে ধুলাস্তূপ খেলাঘর দেখে!
খেলা-মাঝে শুনিতে পেয়েছি থেকে থেকে
যে চরণধ্বনি--আজ শুনি তাই বাজে
জগৎসংগীত-সাথে চন্দ্রসূর্য-মাঝে।
আরো দেখুন
13
Verses
সজনি গো,
শাঙন গগনে ঘোর ঘনঘটা
     নিশীথযামিনী রে।
কুঞ্জপথে সখি, কৈসে যাওব
     অবলা কামিনী রে।
উন্মদ পবনে যমুনা তর্জিত,
ঘন ঘন গর্জিত মেহ।
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠত,
থরহর কম্পত দেহ।
ঘন ঘন রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌
বরখত নীরদপুঞ্জ।
ঘোর গহন ঘন তালতমালে
নিবিড় তিমিরময় কুঞ্জ।
বোল ত সজনী, এ দুরুযোগে
কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ বজায়ত
সকরুণ রাধা নাম।
সজনি,
মোতিম হারে বেশ বনা দে,
     সীঁথি লগা দে ভালে।
উরহি বিলোলিত শিথিল চিকুর মম
বাঁধহ মালত মালে
খোল দুয়ার ত্বরা করি সখি রে,
ছোড় সকল ভয়লাজে --
হৃদয় বিহগসম ঝটপট করত হি
পঞ্জরপিঞ্জরমাঝে।
গহন রয়নমে ন যাও বালা
নওলকিশোরক পাশ --
গরজে ঘন ঘন, বহু ডর পাওব,
কহে ভানু তব দাস।
আরো দেখুন
184
Verses
ভোলানাথের খেলার তরে
   খেলনা বানাই আমি।
এই বেলাকার খেলাটি তার
   ওই বেলা যায় থামি।
আরো দেখুন