১৩ (sajani go)

সজনি গো,

শাঙন গগনে ঘোর ঘনঘটা

     নিশীথযামিনী রে।

কুঞ্জপথে সখি, কৈসে যাওব

     অবলা কামিনী রে।

উন্মদ পবনে যমুনা তর্জিত,

ঘন ঘন গর্জিত মেহ।

দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠত,

থরহর কম্পত দেহ।

ঘন ঘন রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌

বরখত নীরদপুঞ্জ।

ঘোর গহন ঘন তালতমালে

নিবিড় তিমিরময় কুঞ্জ।

বোল ত সজনী, এ দুরুযোগে

কুঞ্জে নিরদয় কান

দারুণ বাঁশী কাহ বজায়ত

সকরুণ রাধা নাম।

সজনি,

মোতিম হারে বেশ বনা দে,

     সীঁথি লগা দে ভালে।

উরহি বিলোলিত শিথিল চিকুর মম

বাঁধহ মালত মালে

খোল দুয়ার ত্বরা করি সখি রে,

ছোড় সকল ভয়লাজে --

হৃদয় বিহগসম ঝটপট করত হি

পঞ্জরপিঞ্জরমাঝে।

গহন রয়নমে ন যাও বালা

নওলকিশোরক পাশ --

গরজে ঘন ঘন, বহু ডর পাওব,

কহে ভানু তব দাস।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পরাজয়-সঙ্গীত
Verses
    ভালো করে যুঝিলি নে, হল তোরি পরাজয়--
    কী আর ভাবিতেছিস, ম্রিয়মাণ, হা হৃদয়!
        কাঁদ্‌ তুই, কাঁদ্‌ ,হেথা আয়,  
        একা বসে বিজনে বিদেশে।
জানিতাম জানিতাম হা রে
        এমনি ঘটিবে অবশেষে।
    সংসারে যাহারা ছিল সকলেই জয়ী হল,
        তোরি শুধু হল পরাজয়--
    প্রতি রণে প্রতি পদে একে একে ছেড়ে দিলি
        জীবনের রাজ্য সমুদয়।
        যতবার প্রতিজ্ঞা করিলি
        ততবার পড়িল টুটিয়া,
        ছিন্ন আশা বাঁধিয়া তুলিলি
        বার বার পড়িল লুটিয়া ।
        "সান্ত্বনা সান্ত্বনা" করি ফিরি
        সান্ত্বনা কি মিলিল রে মন?
        জুড়াইতে ক্ষত বক্ষঃস্থল
        ছুরিরে করিলি আলিঙ্গন।
        ইচ্ছা,সাধ, আশা যাহা ছিল
        অদৃষ্ট সকলি লুটে নিল।
    মনে হইতেছে আজি       জীবন হারায়ে গেছে,
      মরণ হারায়ে গেছে হায়!
    কে জানে এ কী এ ভাব? শূন্যপানে চেয়ে আছি
                মৃত্যুহীন মরণের প্রায়।
    পরাজিত এ হৃদয়      জীবনের দুর্গ মম
                মরণে করিল সমর্পণ,
                তাই আজ জীবনে মরণ!
    জাগ্‌ জাগ্‌ জাগ্‌ ওরে,  গ্রাসিতে এসেছে তোরে
                নিদারুণ শূন্যতার ছায়া,
                আকাশ-গরাসী তার কায়া।
    গেল তোর চন্দ্র সূর্য, গেল তোর গ্রহ তারা,
                গেল,তোর আত্ম আর পর।
                এই বেলা প্রাণপণ কর্‌।
                এইবেলা ফিরে দাঁড়া তুই,
                স্রোতোমুখে ভাসিস নে আর।
                যাহা পাস আঁকড়িয়া ধর্‌--
                সম্মুখে অসীম পারাবার,
                সম্মুখেতে চির অমানিশি,
                সম্মুখেতে মরণ বিনাশ!
               গেল, গেল, বুঝি নিয়ে গেল
     আবর্ত করিল বুঝি গ্রাস!  
আরো দেখুন
19
Verses
ON THIS SIDE of the water there is no landing; the girls do not come here to fetch water; the land along its edge is shaggy with stunted shrubs; a noisy flock of saliks dig their nests in the steep bank under whose frown the fisher-boats find no shelter
        You sit there on the unfrequented grass, and the morning wears on. Tell me what you do on this bank so dry that it is agape with cracks?
        She looks in my face and says, 'Nothing, nothing whatsoever.'
On this side of the river the bank is deserted, and no cattle come to water.
Only some stray goats from the village browse the scanty grass all day, and the solitary water-hawk watches from an uprooted peepal aslant over the mud.
        You sit there alone in the miserly shade of a shimool, and the morning wears on.
        Tell me, for whom do you wait?
She looks in my face and says, 'No one, no one at all!'
আরো দেখুন
44
Verses
কল্যাণীয়াসু
         পাঠালে এ যে আমসত্ত্ব
         জানি গো জানি তার তত্ত্ব
  শুধু কি তাতে আমেরি রস রহে?
         যতন করি কোমল হাতেমিশায়ে দিলে তাহারি সাথে
       সে সুধারস দৃশ্য যাহা নহে।
  রসনা যবে বাহির হয়ে রস চয়নে রতা
  অন্তরেতে প্রবেশ করে নিবিড় মধুরতা।
আরো দেখুন