১৯ (hridoy amar prokash holo)

  হৃদয় আমার প্রকাশ হল

                   অনন্ত আকাশে।

  বেদন-বাঁশি উঠল বেজে

                   বাতাসে বাতাসে।

  এই যে আলোর আকুলতা

  আমারি এ আপন কথা,

  উদাস হয়ে প্রাণে আমার

                   আবার ফিরে আসে।

  বাইরে তুমি নানা বেশে

                   ফের নানান ছলে;

  জানি নে তো আমার মালা

                   দিয়েছি কার গলে।

  আজ কী দেখি পরানমাঝে

  তোমার গলায় সব মালা যে,

  সব নিয়ে শেষ ধরা দিলে

                   গভীর সর্বনাশে।

  সেই কথা আজ প্রকাশ হল

                   অনন্ত আকাশে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

152
Verses
THIS IS A dream in which things are all loose and they oppress. I shall find them gathered in thee when I awake and shall be free.
আরো দেখুন
তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে
Verses
তোমার          এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে,
আমার            প্রাণে নইলে সে কি কোথাও ধরবে?
                   এই যে আলো সূর্যে গ্রহে তারায়
                   ঝরে পড়ে শত লক্ষ ধারায়
                          পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে।
তোমার          ফুলে যে রঙ ঘুমের মতো লাগল
আমার            মনে লেগে তবে সে যে জাগল।
                   যে প্রেম কাঁপায় বিশ্ববীণায় পুলকে
                   সংগীতে সে উঠবে ভেসে পলকে
                             যেদিন আমার সকল হৃদয় হরবে।
আরো দেখুন
মুক্তি
Verses
চক্ষু কর্ণ বুদ্ধি মন সব রুদ্ধ করি,
বিমুখ হইয়া সর্ব জগতের পানে,
শুদ্ধ আপনার ক্ষুদ্র আত্মাটিরে ধরি
মুক্তি-আশে সন্তরিব কোথায় কে জানে!
পার্শ্ব দিয়ে ভেসে যাবে বিশ্বমহাতরী
অম্বর আকুল করি যাত্রীদের গানে,
শুভ্র কিরণের পালে দশ দিক ভরি',
বিচিত্র সৌন্দর্যে পূর্ণ অসংখ্য পরানে।
ধীরে ধীরে চলে যাবে দূর হতে দূরে
অখিল ক্রন্দন-হাসি আঁধার-আলোক,
বহে যাবে শূন্যপথে সকরুণ সুরে
অনন্ত-জগৎ-ভরা যত দুঃখশোক।
বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে
আমি একা বসে রব মুক্তি-সমাধিতে?
আরো দেখুন